বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০৮:৩৭ এএম
প্রিন্ট সংস্করণ
সম্পাদকীয়

গোড়ায় গলদ

গোড়ায় গলদ

এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষার ফল পরিবর্তনের যে অস্বাভাবিক চিত্র দেখা যাচ্ছে, তা নিশ্চিতভাবেই বিদ্যমান পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতির সঙ্গে সংশ্লিষ্টদের গাফিলতিকেই ইঙ্গিত করে। এটা অত্যন্ত দুঃখজনক।

সোমবার কালবেলাসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এ-সংক্রান্ত প্রতিবেদনে এই বিষয়ে বিস্তারিত চিত্র তুলে ধরা হয়েছে। প্রতিবেদন অনুসারে, ফলাফলে সন্তুষ্ট না হয়ে শিক্ষার্থীরা যে খাতা চ্যালেঞ্জ করেছিল, তার ফল বলছে—চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় চার হাজার শিক্ষার্থী নতুন করে পাস করেছে। খাতা চ্যালেঞ্জের পর পুনর্নিরীক্ষণে ফেল করা সাতজন শিক্ষার্থী পেয়েছে সরাসরি জিপিএ ৫। এ ছাড়া অন্যান্য গ্রেড থেকে নতুন করে জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৪৫ জন। গত রোববার এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার ফল প্রকাশের পর ১১ সাধারণ বোর্ডের প্রকাশিত ফল বিশ্লেষণ করে এসব তথ্য তুলে ধরা হয়।

দেখা যাচ্ছে, চলতি বছর খাতা পুনর্নিরীক্ষার সংখ্যা বেড়েছে গত তিন বছরের মধ্যে সবচেয়ে বেশি। গত বছরের চেয়ে এবার আবেদন বেড়েছে ৭১ শতাংশ। সব বোর্ডের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, উত্তরপত্র পুনর্নিরীক্ষণে এবার ১৫ হাজার ২৪৩ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ৮ হাজার ৮৭৫ এবং ২০২৩ সালে ১১ হাজার ৩৬২। এক বছরের ব্যবধানে এ সংখ্যা বেড়েছে ৬ হাজার ৩৬৮ জন বা ৭১ দশমিক ৭৬ শতাংশ বেশি।

পুনর্নিরীক্ষণে শিক্ষার্থীদের ফল পরিবর্তনের ঘটনা এবারই নতুন নয়। তবে এবারের পরিবর্তনের সংখ্যা তুলনামূলক অনেক বেশি। বিপুলসংখ্যক শিক্ষার্থীর ফলে পরিবর্তন আসার পেছনে বেশ কয়েকটি কারণ জানা নির্দিষ্ট করা হয়েছে। দ্রুততম সময়ে খাতা মূল্যায়ন, অন্যকে দিয়ে খাতা মূল্যায়ন, ভালো পরীক্ষক না পাওয়ার পাশাপাশি খাতা মূল্যায়নে সম্মানী কম হওয়াকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। দেখা গেছে, পরীক্ষকদের খাতা মূল্যায়নের পর নম্বরের যোগফলে ভুল করা; কিছু ক্ষেত্রে উত্তরের নম্বর ঠিকমতো যোগ না করা; এমনকি ওএমআর ফরমে বৃত্ত ভরাট করতে গিয়ে অনেকে করছেন ভুল। এ বিষয়ে পরীক্ষকরা জানিয়েছেন, ভুলের অন্যতম কারণ পরীক্ষককে ১০-১২ দিন সময় বেঁধে দেওয়া। এতে খাতা মূল্যায়নে তাড়াহুড়া হয়। এভাবেই দিন দিন বাড়ছে ভুলের পরিমাণ।

প্রশ্ন হচ্ছে, প্রতি বছরই বিপুলসংখ্যক শিক্ষার্থীর ক্ষেত্রে ধারাবাহিকভাবে যখন এমনটা ঘটছে এবং ভুলগুলোর পেছনে যখন একই রকমের কারণকে দায়ী করা হচ্ছে, তাহলে এ বিষয়ে কেন যথোপযুক্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে না? খোদ সংশ্লিষ্টদের ভাষ্যে জানা যাচ্ছে, কোনো কোনো শিক্ষককে মাত্র ১০-১২ দিনের সময় দিয়ে ৫০০-৬০০ খাতা দেওয়া হয়! এটা কোনো স্বাভাবিক সিদ্ধান্ত হতে পারে? একজন পরীক্ষকের পক্ষে কখনো এই স্বল্প সময়ে এত খাতা নির্ভুলভাবে নিরীক্ষা সম্ভব? তার মানে খাতা মূল্যায়নের এ পদ্ধতিটির গোড়ায়ই রয়েছে গলদ। শুধু পরীক্ষকদের ঘাড়ে দোষ চাপানোর জায়গা নেই। বরং সংকট তৈরি হচ্ছে যেসব নির্দিষ্ট কারণে, সে জায়গাগুলোয় বাস্তবিক উদ্যোগ নিতে হবে। পাশাপাশি পরীক্ষকদেরও হতে হবে আরও আন্তরিক ও দায়িত্বশীল। তাদের উপলব্ধি করতে হবে, খাতা দেখা শুধু কিছু সম্মানীর বিষয় নয়, শিক্ষার্থীদের জীবন-স্বপ্ন তথাপি জাতির অতিগুরুত্বপূর্ণ একটি কর্ম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X