কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৩:৩২ এএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৮:২৭ এএম
অনলাইন সংস্করণ

উত্তরায় সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের

তারেক রহমান। ছবি : সংগৃহীত
তারেক রহমান। ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরায় সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তিনি বলেছেন, ‘উত্তরাবাসীর দীর্ঘদিনের দাবি, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের চিকিৎসাসেবার জন্য একটি সরকারি হাসপাতাল অত্যন্ত জরুরি। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীক বিজয়ী হলে এই দাবির বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।’

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ১টার দিকে উত্তরা ৬ নম্বর সেক্টরের ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি ঢাকা-১৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

তারেক রহমান বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে উত্তরাবাসীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই অবদান ভবিষ্যৎ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’

উত্তরায় গ্যাস সংকটের কথা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘নিয়মিত বিল পরিশোধ করলেও মানুষ পর্যাপ্ত গ্যাস পাচ্ছে না। এটি শুধু উত্তরার নয়, সারা দেশের সমস্যা। বিগত সময়ে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বাধা সৃষ্টি করা হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে এই সংকট সমাধানে নতুন গ্যাস অনুসন্ধান ও শিল্পকারখানা স্থাপনে উদ্যোগ নেওয়া হবে।’

এসময় পানির সংকট, জলাবদ্ধতা নিরসন এবং যানজট কমাতে বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণের আশ্বাস দেন তারেক রহমান।

কালবেলা/এমএইচ/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X