কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০১:১২ এএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৮:২৪ এএম
অনলাইন সংস্করণ

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রায় প্রতিদিনই ডিমের নানা পদে জমে ওঠে আমাদের খাবার টেবিল। তবে ডিমের সঙ্গে বাঙালির ভালোবাসা থাকলেও, ডিমের কাঁচা গন্ধ কারও কাছেই সুখকর নয়। এর মধ্যে অন্যতম ‘আঁশটে গন্ধ’।

কাঁচা ডিম যে পাত্রে রাখা হয়, আঁশটে গন্ধ থেকে যায় তাতে। এমনকি রান্না করার পর যেসব পাত্রে রাখা হয় সেখানেও থাকে। এ সমস্যা খুব সহজ উপায়ে সমাধান করা যায়।

ভিটামিন ‘সি’তে ঠাসা লেবু কেবল খাওয়ার কাজেও পরিষ্কারে কাজেও সমান পারদর্শী। ডিম রান্না করার পর পাত্রে সামান্য লেবুর রস মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। এরপর পাত্রটি ঘষে ধুয়ে ফেলুন। লেবুতে উপস্থিত প্রাকৃতিক অ্যাসিড সহজেই গন্ধ দূর করে।

যে-কোনো পাত্র থেকে গন্ধ দূর করতে লবণও কার্যকরী। ডিম রান্না করার সঙ্গে সঙ্গে পাত্রে সামান্য লবণ ছিটিয়ে দিন। কিছুক্ষণ পর হালকা গরম জলে ধুয়ে ফেলুন। নুন এই আঁশটে গন্ধ টেনে নেয়।

খুব সহজে পাত্র থেকে আঁশটে গন্ধ দূর করতে পারে খাবারের সোডা। বাড়তি পাওনা খাবার সোডা বাসন চকচকেও করে দেয়। বাসন ধোয়ার জলে সামান‍্য বেকিং সোডা মিশিয়ে তাতে কিছুক্ষণ বাসন ভিজিয়ে রাখুন। এর পর সাবান দিয়ে ধুয়ে ফেলুন।

ভিনিগার শুধু খাবারের স্বাদই বাড়ায় না, এটি পাত্রের জেদি গন্ধও দূর করে। এমন অবস্থায় ডিম রান্না করার পর পাত্রে ভিনিগার মেশানো জল ঢেলে দিন। ১৫ থেকে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ভিনিগারের তীব্র গন্ধ দুর্গন্ধ কমায়।

কফি খেতে অনেকেই ভালোবাসেন। কিন্তু জানেন কি কফি শুধু খাওয়ার কাজে নয়, পরিষ্কারের কাজেও অত‍্যন্ত দক্ষ। এমনকি খাবারের পাত্রের খারাপ গন্ধও দূর করতে পারে।

বাসন ধোয়ার জলে সামান্য কফি পাউডার মিশিয়ে নিন। পাত্রে এই জলে ডুবিয়ে রাখুন। তারপর সাবান দিয়ে ধুয়ে ফেলেলেই উধাও গন্ধ।

কালবেলা/নূর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচন / তিন কারণে পছন্দের শীর্ষে মির্জা ফখরুল

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের প্রথম কর্মদিবস শুরু

‘মানুষের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে’ / ছাতাবোমার ঘটনায় মিয়া গোলাম পরওয়ারের উদ্বেগ

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

ব্রিটেনের স্বার্থে প্রয়োজনে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: অ্যান্ডি বার্নহ্যাম

হরমুজ প্রণালির নৌচলাচল নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতি

ইরান অবরোধ ভাঙার অভিযোগে তেলবাহী জাহাজ অচল করল মার্কিন বাহিনী

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই, যেতে পারবে না যারা

সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা

ভাটারার গ্যাস বিস্ফোরণ / স্বামী-ভাগ্নির পর না ফেরার দেশে ফাহিমাও

১০

সিরিয়ায় বাস দুর্ঘটনা, হতাহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে প্রেরণ

১১

জুলাই হত্যা মামলা / ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন সাংবাদিক আশরাফ কায়সার

১২

প্রশাসনের সঙ্গে বৈঠকের পর খুলল তালা, ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত

১৩

এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল ছিল কি না জানাল শিক্ষা বোর্ড

১৪

সেনা সদস্যদের পদোন্নতিতে রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

আরএসএফকে ছাড় দেবে না সুদানের বাহিনী, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা

১৬

কিডনি রোগে আক্রান্ত কিশোরের কাঁধে পাঁচজনের সংসার

১৭

আগামী ৩ দিন বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

১৮

ফটিকছড়িতে চলছে ৪৮ ঘণ্টার হরতাল

১৯

চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

২০
X