কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৩:২৫ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের সিরাজগঞ্জ সফরের খবরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী ৩১ জানুয়ারি সিরাজগঞ্জ সফর করতে পারেন- এমন খবরে দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু কালবেলাকে এ তথ্য জানান।

তিনি বলেন, একটি বার্তার মাধ্যমে জানানো হয়েছে যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী ৩১ জানুয়ারি সিরাজগঞ্জে আসবেন এবং দুই জেলা নিয়ে একটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন। এ খবর ছড়িয়ে পড়ার পর নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। শুধু নেতাকর্মীরাই নয়, সাধারণ মানুষও দল-মত নির্বিশেষে তাকে বরণ করতে প্রস্তুত।

বাচ্চু আরও বলেন, এর আগে তারেক রহমান প্রথম সফর হিসেবে সিরাজগঞ্জে আসতে চেয়েছিলেন। তবে নির্বাচন কমিশনের অনুরোধে সে সফর স্থগিত করা হয়। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সিরাজগঞ্জের একটি আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন। সে কারণে তারেক রহমানের কাছে সিরাজগঞ্জের গুরুত্ব আলাদা।

এদিকে, আগামী ২৯ জানুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজশাহী সফর করবেন বলেও জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১০

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১১

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৩

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৪

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৫

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৬

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৭

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৮

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৯

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

২০
X