কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৬:০৯ এএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৭:৫১ এএম
অনলাইন সংস্করণ

সুন্দরবন ও মোংলা বন্দর উন্নয়নে ধানের শীষে ভোট চাইলেন লায়ন ফরিদ

বক্তব্য দেন লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। ছবি : সংগৃহীত
বক্তব্য দেন লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। ছবি : সংগৃহীত

সুন্দরবন ও মোংলা বন্দরের উন্নয়নে ধানের শীষে ভোট চাইলেন বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের বিএনপির প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেছেন, ‘এসব উন্নয়ন করতে হলে এই এলাকায় বিএনপির এমপি থাকতে হবে। এ জন্য আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে।’

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে বাগেরহাটের রামপাল উপজেলার আলিপুর স্কুল মাঠ প্রাঙ্গণে ধানের শীষের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলার ৩নং বাইনতলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এই জনসভা অনুষ্ঠিত হয়।

এলাকাবাসীর উদ্দেশে শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে এবং বিএনপি সরকার গঠন করলে রামপাল-মোংলার মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করা হবে। সবার জন্য সর্বাগ্রে নিরাপত্তা নিশ্চিত করা হবে।’

তিনি বলেন, ‘বিএনপি সরকার গঠন করলে ৩১ দফা পুরোপুরি বাস্তবায়ন করা হবে। দেশে সুশাসন প্রতিষ্ঠা করা হবে।

সবাই রাষ্ট্রের সব অধিকার নির্বিঘ্নে ভোগ করবেন। তাই আসুন, আমরা সবাই মিলে বলি- ভোট দেবো ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে।’

তিনি আরও বলেন, ‘নারীদের কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা ও বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানে কাজ করছে বিএনপি।’

কালবেলা/নূর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X