কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৩ এএম
প্রিন্ট সংস্করণ
সম্পাদকীয়

অর্থনীতির প্রাণভোমরা

অর্থনীতির প্রাণভোমরা

বিগত কয়েক বছর, বিশেষ করে চব্বিশের জুলাই অভ্যুত্থানের পর তীব্র সংকট ও অনিশ্চয়তার মধ্যে পড়া দেশের নাজুক অর্থনীতির জন্য সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে ওঠে প্রবাসী আয়। সর্বশেষ অর্থবছরের প্রবাসীদের পাঠানো আয় প্রবাহের যে গতি ও পরিমাণ দাঁড়িয়েছে, তা বিশেষভাবে আশীর্বাদপুষ্ট হওয়ারই প্রমাণ দেয়।

সোমবার কালবেলার রেমিট্যান্স প্রবাহ ও দেশের অর্থনীতিতে এর ভূমিকা নিয়ে বিশেষ আয়োজন প্রকাশিত হয়। ‘অর্থনীতিতে রেমিট্যান্সের সুবাতাস’ শীর্ষক প্রধান শিরোনামসহ এ নিয়ে বিস্তৃত আয়োজন। প্রকাশিত প্রতিবেদনগুলো জানাচ্ছে, ২০২৪-২৫ অর্থবছরে যে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে, তা দেশের ইতিহাসে নতুন মাইলফলক। উল্লেখ্য, এই প্রবাহ এর আগের অর্থবছরের তুলনায় ৬ বিলিয়নেরও বেশি! সর্বশেষ চলতি মাসের প্রথম ১০ দিনে ১১৩ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

প্রকাশিত প্রতিবেদনগুলো দেখাচ্ছে, ঠিক কোন কোন কারণে বা কী ধরনের পদক্ষেপে রেমিট্যান্স প্রবাহে এ সুবাস বইছে। দেশের সার্বিক অর্থনীতি ও মানুষের জীবনমানে কোন ধরনের এবং কীভাবে ভূমিকা রাখছে এ রেমিট্যান্স।

আমরা জানি, বিশ্বের নানান প্রান্তে কর্মরত লাখো প্রবাসী তাদের শ্রমে-ঘামে অর্জিত অর্থ পাঠিয়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় অবদান রাখছেন। তারাই চাঙ্গা রাখছেন ভঙ্গুর অর্থনীতিকে শক্তিশালী করতে। এটি শুধু বৈদেশিক মুদ্রার রিজার্ভই বাড়াচ্ছে এমন নয়; গ্রামীণ অর্থনীতির ভিতকেও করছে শক্ত। সাহায্য করছে সাধারণ মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধিতে। দেখা যাচ্ছে, এই প্রবৃদ্ধি বাংলাদেশ ব্যাংক ও সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের ফলে সম্ভব হয়েছে। বিশেষ করে হুন্ডি ব্যবস্থা বা অবৈধ পথের বিরুদ্ধে সরকারের কার্যকর ও কঠোর ব্যবস্থা গ্রহণ; পাশাপাশি ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর জন্য প্রণোদনা প্রদান বৈধ চ্যানেলে প্রবাসীদের উৎসাহিত করেছে। এ ছাড়া দেশের বেশ কিছু ব্যাংক তাদের মোবাইল ব্যাংকিংসেবা এতই সহজতর করেছে যে, প্রবাসীরা যখন প্রয়োজন তখনই দেশের প্রিয়জনদের কাছে বৈধপথে তাৎক্ষণিক ও নিরাপদে রেমিট্যান্স পাঠাতে পারছেন। দেশের প্রতি প্রবাসীদের ভালোবাসাও একটি বড় কারণ। সব মিলিয়ে প্রবাসী আয়ের এমন প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্থিতিশীলতা ফিরিয়েছে। বাড়িয়েছে অর্থনীতির গতি।

বিশেষজ্ঞরা এ প্রবাহ আরও বৃদ্ধির সম্ভাবনার কথা বলছেন। রেমিট্যান্স প্রবাহ ৫০ কিংবা ১০০ বিলিয়নে নিয়ে যাওয়া সম্ভব। এ ক্ষেত্রে শ্রমিককে দক্ষ ও প্রশিক্ষিত করা এবং অবৈধ রেমিট্যান্স চ্যানেল পুরোপুরি বন্ধ করে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানো নিশ্চিত করার ওপর জোর দিচ্ছেন তারা। এটা নিশ্চিত করা গেলে দেশের মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় থাকার পাশাপাশি সামগ্রিক অর্থনীতি পুনরুদ্ধার হবে।

আমরা মনে করি, চব্বিশের জুলাই অভ্যুত্থানের পর দেশের ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠানগুলোয় যে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছিল, তা থেকে ঘুরে দাঁড়ানোই ছিল সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ আর এ ক্ষেত্রে বৈদেশিক আয় বিশেষ করে প্রবাসী আয় রেখেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা। কেউ বিস্মৃত হয়নি যে, বিগত দেড় দশকের আওয়ামী সরকারের শাসনামলে আর্থিক প্রতিষ্ঠানগুলো প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। নজিরবিহীন দুর্নীতি, অনিয়ম ও অর্থ পাচারের কারণে মৃতপ্রায় আর্থিক খাতকে পুনরায় বাঁচিয়ে তোলা সহজ কাজ ছিল না। তবে সার্বিক অর্থনীতি প্রাথমিকভাবে ঘুরে দাঁড়ালেও সামনের চ্যালেঞ্জ কণ্টকাকীর্ণ। আমাদের প্রত্যাশা, সম্ভাব্য এ কণ্টকপথ পাড়ি দিয়ে সফলতা আসবে। পাশাপাশি দেশের অর্থনীতির প্রাণভোমরা হয়ে ওঠা রেমিট্যান্স প্রবাহ বজায় রেখে আরও বৃদ্ধি কীভাবে করা যায়, এ নিয়ে সরকার ও সংশ্লিষ্টরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১০

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১১

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১২

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৩

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৪

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৫

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১৬

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৭

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৮

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৯

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

২০
X