স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

দাবি না মানলে এশিয়া কাপ ছাড়ার হুমকি পাকিস্তানের

পাকিস্তান ক্রিকেট দল । পুরোনো ছবি
পাকিস্তান ক্রিকেট দল । পুরোনো ছবি

এশিয়া কাপে ভারত-পাকিস্তানের হাত না মেলানোর বিতর্ক আরও এক ধাপ এগোল। এখন বিষয়টি কেবল মাঠের বাইরের আলোচনায় সীমাবদ্ধ নয়, সরাসরি টুর্নামেন্টে টিকে থাকা না থাকার প্রশ্নে গিয়ে ঠেকেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সোমবার আইসিসিকে হুঁশিয়ারি দিয়েছে— তাদের দাবি না মানা হলে এশিয়া কাপ থেকে দলকে প্রত্যাহার করতেও তারা পিছপা হবে না।

ভারতের বিপক্ষে ম্যাচ শেষে হাত মেলানো নিয়ে যে নাটক শুরু হয়েছিল, সেটিকে ঘিরেই মূলত এই নতুন ঝড়। রোববার দুবাইয়ে ম্যাচ শেষে পাকিস্তানি ক্রিকেটাররা যখন ভারতীয় ড্রেসিং রুমের সামনে সার বেঁধে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন, তখন সূর্যকুমার যাদব-শিভম দুবে কোনো ভ্রুক্ষেপ না করেই ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেন। সেই ঘটনার পরই ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ তোলে পিসিবি।

বোর্ডের দাবি, টসের সময় পাইক্রফট নাকি দুই অধিনায়ক— সূর্যকুমার যাদব ও সালমান আঘাকে— হাত না মেলাতে নির্দেশ দিয়েছিলেন। এতে এক দলের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ করছে তারা। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘পিসিবি আইসিসির কাছে অভিযোগ করেছে যে ম্যাচ রেফারি কোড অব কন্ডাক্ট ও ‘স্পিরিট অব ক্রিকেট’-এর আইন ভঙ্গ করেছেন। আমরা তাকে এশিয়া কাপ থেকে অবিলম্বে সরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।’

ক্রিকেটপাকিস্তান ডটকম জানিয়েছে, যদি পাইক্রফটকে সরানো না হয় তবে পাকিস্তান ১৭ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ খেলতে নামবে না। তাদের ভাষায়— ‘পাইক্রফটকে সরাতে হবে, নয়তো পাকিস্তান আর কোনো ম্যাচ খেলবে না।’

এই ঘটনার জেরে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ইতিমধ্যেই ভারতীয় দলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিবেচনা করছে বলে খবরে জানা গেছে। যদিও বিষয়টি এখনো আনুষ্ঠানিক পর্যায়ে পৌঁছায়নি।

এদিকে রোববারের বিতর্কিত ম্যাচে পাকিস্তান প্রথমে ব্যাট করে তোলে ১২৭ রান, জবাবে ভারত সহজ জয় তুলে নেয় ২৫ বল হাতে রেখে। তবে ম্যাচের ফলাফলের চেয়ে বড় হয়ে উঠেছে ম্যাচ-পরবর্তী হাত না মেলানো এবং সেটিকে ঘিরে চলমান কূটনৈতিক নাটক।

পরিস্থিতি যেমন তাতে ভারত ও পাকিস্তান সুপার ফোরে আবারও মুখোমুখি হতে পারে আগামী রোববার। তখনও কি মাঠে ক্রিকেটই মূল আকর্ষণ হবে, নাকি আবারও বিতর্ক? সেটাই এখন প্রশ্ন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১০

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১১

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

১২

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১৩

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

১৪

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১৫

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১৬

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১৭

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৮

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৯

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

২০
X