কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ভারতকে যুক্তরাষ্ট্রের কঠিন হুঁশিয়ারি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতীয় পণ্যের রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের পর ভারত-যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপোড়েন চলছে। আগামীকাল মঙ্গলবার বাণিজ্যবিষয়ক বৈঠকে বসার কথা রয়েছে দেশ দুটির। তার আগেই ভারতকে কঠোর হুঁশিয়ার দিয়েছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক।

যুক্তরাষ্ট্রে উৎপাদিত ভুট্টা কিনতে অস্বীকৃতি জানায় ভারত। এ কারণে নয়াদিল্লি মার্কিন বাজারে প্রবেশাধিকার হারাতে পারে বলে জানিয়েছেন তিনি। অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন হাওয়ার্ড লুটনিক।

মার্কিন বাণিজ্যমন্ত্রী বলেন, ভারত গর্ব করে যে তাদের ১ দশমিক ৪ বিলিয়ন মানুষ আছে। ১ দশমিক ৪ বিলিয়ন মানুষ কেন তাহলে এক বুশেল (৮ গ্যালনের সমান ধারণক্ষমতার একটি পরিমাপ) মার্কিন ভুট্টা কিনবে না? এটা কি বিরক্তিকর নয় যে তারা আমাদের কাছে সবকিছু বিক্রি করে, কিন্তু আমাদের কাছ থেকে ভুট্টা কিনবে না? তারা সবকিছুর ওপর শুল্ক আরোপ করে।

লুটনিক বলেন, ডোনাল্ড ট্রাম্প ভারতকে শুল্ক কমাতে এবং আমরা তাদের যেভাবে আচরণ করি, আমাদের সঙ্গেও সে রকম আচরণ করতে বলেছেন।

মার্কিন গুরুত্বপূর্ণ এই মন্ত্রী আরও বলেন, ট্রাম্প প্রশাসনকে বছরের পর বছর ধরে চলা ভুল সংশোধন করতে হবে, তাই আমরা এটি ঠিক না করা পর্যন্ত অন্যভাবে শুল্ক আরোপ করতে চাই।

এটা প্রেসিডেন্টের (ট্রাম্প) মডেল উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, হয় আপনি এটি গ্রহণ করুন, নতুবা বিশ্বের বৃহত্তম ভোক্তার সঙ্গে ব্যবসা করতে আপনার কঠিন সময় কাটবে।

উল্লেখ্য, নয়াদিল্লিতে আগামীকাল যুক্তরাষ্ট-ভারত দ্বিপাক্ষিক বাণিজ্য বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এখন বৈঠকে কি সিদ্ধান্ত আসে, সেটাই দেখার বিষয়।

সূত্র : এনডিটিভি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১০

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১১

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১২

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৩

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৪

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৫

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৬

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৭

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৮

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৯

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

২০
X