কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫০ এএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:১০ এএম
অনলাইন সংস্করণ

প্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিভিন্ন দূতাবাসে বদলি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
জনপ্রশাসন মন্ত্রণালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

সিভিল সার্ভিসের ১৭ কর্মকর্তাকে বিভিন্ন দূতাবাসে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সোমবার (১৫ সেপ্টেম্বর) যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক সই এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাদের বদলিপূর্বক নামের পাশে বর্ণিত পদে প্রেষণে নিয়োগের নিমিত্ত তাদের চাকরি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।

প্রজ্ঞাপন অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব সিদ্দিকুর রহমানকে মালয়েশিয়ায় কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনে মিনিস্টার (শ্রম), পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের যুগ্মপ্রধান (যুগ্ম সচিব) জুবাইদা মান্নানকে ওমানের মাস্কাটে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (শ্রম), প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহমুদুর রহমানকে সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (শ্রম), পরিকল্পনা কমিশনের উপপ্রধান (উপসচিব) এস. এম. সাইফুর রহমানকে কুয়েতের বাংলাদেশ দূতাবাসে কাউন্সেলর (শ্রম), পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মেহরুবা ইসলামকে ইতালির মিলানে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রথম সচিব (শ্রম), সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতাকে সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম), নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হাসানকে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রথম সচিব (শ্রম) করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) আরিফ ফয়সাল খানকে আবুধাবির সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম), পরিকল্পনা কমিশনের সিনিয়র সহকারী প্রধান ফারাহ তানজিলা মতিনকে সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম), রাজশাহীর আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী পরিচালক নুর আহমেদ মাছুমকে অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম), সাতক্ষীরা সদরের উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমেদকে কাতারের দোহায় বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম), স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সিনিয়র সহকারী সচিব মার্জিয়া সুলতানাকে গ্রিসের এথেন্সে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) করা হয়েছে।

এ ছাড়া গভর্নেন্স ইনোভেশন ইউনিটের (প্রধান উপদেষ্টার কার্যালয়) উপপরিচালক জহির ইমামকে থাইল্যান্ডের ব্যাংককে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম), জ্বালানি উপদেষ্টার সহকারী একান্ত সচিব মাহিদ-আল হাসানকে স্পেনের মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম), ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক বেলাল হোসেনকে মিশরের কায়রোয় বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম), নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ ইসমাঈলকে রাশিয়ার মস্কোতে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপপরিচালক এ এইচ ইরফান উদ্দিন আহমেদকে রোমানিয়ার বুখারেস্টে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) করা হয়েছে।

কালবেলা/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X