কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৪ এএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৮ এএম
অনলাইন সংস্করণ

মতামত ছাড়া বিভাগের প্রস্তাবনা, ঐকমত্য কমিশনকে লিগ্যাল নোটিশ 

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

গত ১০ সেপ্টেম্বর ‘জুলাই জাতীয় সনদ’র চূড়ান্ত ভাষ্য প্রকাশ করা হয়। তাতে বলা হয়, ভৌগোলিক অবস্থান ও যাতায়াতের বিষয়টি বিবেচনায় নিয়ে কুমিল্লা ও ফরিদপুর নামে দুটি বিভাগ গঠন করা হবে। যার পরিপ্রেক্ষিতে উক্ত বৈষম্যমূলক প্রস্তাবনাটি জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক এবং সংবিধান ও ন্যায়বিচারের পরিপন্থি উল্লেখ করে সোমবার (১৫ সেপ্টেম্বর) ঐকমত্য কমিশনকে নোটিশ ডিমান্ডিং জাস্টিস প্রদান করেছেন নোয়াখালীর বাসিন্দা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তরিক উল্যাহ।

তিনি নোটিশে উল্লেখ করেন, বিভাগ আন্দোলন বলতে মূলত নোয়াখালী বিভাগের দাবিটিই মুখ্য থাকা সত্ত্বেও বৃহত্তর নোয়াখালীর প্রায় ৮০ লাখ মানুষের কোনো প্রকার বক্তব্য না শুনে, কোনো প্রকার গণশুনানি না করে এবং কোনো প্রকার আলোচনা বা মতবিনিময় সভা না করে এমন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া ন্যাচারাল জাস্টিসের পরিপন্থি। এর ফলে সংবিধানের ৭ অনুচ্ছেদে রাষ্ট্রের জনগণকে যে প্রাধান্য দেওয়া হয়েছে তার প্রতি সন্মান প্রদর্শন করা হয়নি। এমনকি বিভাগের জন্য জুলাই বিপ্লব হয়নি এবং জুলাই সনদে একপাক্ষিকভাবে বিভাগের বিষয়টি বৈষম্যমূলক আচরণেরই বহিঃপ্রকাশ।

তিনি ৭ দিনের মধ্যে উক্ত বিষয়টি প্রত্যাহার এবং আইনজীবী, স্থানীয় নেতারা এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে দক্ষ প্যানেল প্রস্তুতপূর্বক গণশুনানি করে নোয়াখালী অঞ্চলে নতুন বিভাগ গঠন বিষয়ে সিদ্ধান্তে উপনীত হওয়ার পরামর্শ প্রদান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X