বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়ন্স লিগ শুরুর আগে রিয়াল শিবিরে সুসংবাদ

রিয়াল মাদ্রিদ। ছবি : সংগৃহীত
রিয়াল মাদ্রিদ। ছবি : সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দলে ফিরলেন জুড বেলিংহাম। কাঁধের অস্ত্রোপচারের পর কয়েক মাস মাঠের বাইরে কাটাতে হওয়া এই ইংলিশ মিডফিল্ডারকে চ্যাম্পিয়ন্স লিগে মার্সেইয়ের বিপক্ষে আসন্ন ম্যাচের জন্য স্কোয়াডে রেখেছে রিয়াল মাদ্রিদ। তার প্রত্যাবর্তন নিঃসন্দেহে লস ব্লাঙ্কোস শিবিরে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে।

২০২৩ সালের নভেম্বরে রায়ো ভায়েকানোর বিপক্ষে লা লিগার ম্যাচে বাম কাঁধে গুরুতর চোট পান বেলিংহাম। ব্যথা সঙ্গী করেই খেলতে থাকলেও শেষ পর্যন্ত তা সহনীয় সীমা ছাড়িয়ে যায়। এ বছরের জুলাইয়ে ক্লাব বিশ্বকাপ শেষে লন্ডনে অস্ত্রোপচারে যান তিনি। ধারণা করা হয়েছিল, পুরো সুস্থ হতে তার ১০ থেকে ১২ সপ্তাহ লাগবে এবং মৌসুমের শুরু মিস করবেন।

তবে পুনর্বাসন প্রক্রিয়ায় প্রত্যাশার চেয়েও দ্রুত সেরে ওঠেন ২২ বছর বয়সী এই মিডফিল্ডার। সেপ্টেম্বরে তিনি নন-কন্টাক্ট ট্রেনিং শুরু করেন এবং কোচ জাবি আলোনসোর আশা ছিল ‘এল ক্লাসিকোর’ আগে তাকে পাওয়া যাবে। কিন্তু সেই সময়ের আগেই দলে ফিরলেন বেলিংহাম।

চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচ দিয়েই অনেকদিন পর আবার রিয়ালের জার্সিতে দেখা যেতে পারে তাকে। বেলিংহামের ফেরায় শুধু মাঝমাঠে স্থিতিই আসবে না, বেঞ্চের গভীরতাও বাড়বে, যা ইউরোপীয় অভিযানে মাদ্রিদের জন্য বড় শক্তি হয়ে উঠতে পারে।

রিয়াল সমর্থকরাও তাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রিয় তারকার মাঠে ফেরার মুহূর্ত দেখার জন্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১০

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১১

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১২

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৪

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৫

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৬

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৭

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৮

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৯

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

২০
X