সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৮ এএম
অনলাইন সংস্করণ

হঠাৎ স্কুলে ‘মামা’ পরিচয়ে শিক্ষার্থীদের পেটালেন যুবক, আহত ১২ 

সাধুহাটি আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ের ফটক। ইনসেটে অভিযুক্ত যুবক এরশাদ মিয়া। ছবি : কালবেলা
সাধুহাটি আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ের ফটক। ইনসেটে অভিযুক্ত যুবক এরশাদ মিয়া। ছবি : কালবেলা

মৌলভীবাজারে স্কুলশিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়াঝাঁটির জেরে হঠাৎ ‘মামা’ পরিচয়ে এক ব্যক্তি বিদ্যালয়ে ঢুকে ১২ শিক্ষার্থীকে মারধর করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত দুই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের সাধুহাটি আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ে ঘটনাটি ঘটে।

অভিযুক্ত এরশাদ মিয়া পূর্ব সাধুহাটি গ্ৰামের সাবেক মেম্বার মৃত ইছমাইল মিয়ার ছেলে। এ ঘটনায় আহত শিক্ষার্থীর মা হাছনা বেগম মৌলভীবাজার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব ও ঝগড়াঝাঁটি চলছিল। এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে বিদ্যালয়ের সামনে রাস্তার ওপর শিক্ষার্থীদের ঝগড়াঝাঁটির জেরে সংঘর্ষের সৃষ্টি হয়। অভিযোগে বলা হয়, ওই সময় এরশাদ মিয়া নামে এক ব্যক্তি হাতে কাঠের রোল নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করে দশম শ্রেণির দুই শিক্ষার্থী—তামিম আহমেদ ও হানিফ মিয়াকে মারধর করে আহত করেন। এ ছাড়া আরও অনেকেই আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা শিক্ষার্থীরা হলেন- জাহান আহমেদ, সোহাগ মিয়া, আরিয়ান আহমেদ, তানিম আহমেদ, সালেহ আহমেদ, হুসাইন আহমেদ, হাসান আলি, মারুফ মিয়া, জিহান আহমেদ, হাবিব আহমেদ, এস এম হানিফ ও তামিম আহমেদ।

আহত শিক্ষার্থী হানিফের চাচা সুমন আহমদ বলেন, ‘পরীক্ষার আগে স্কুলের বন্ধুদের মধ্যে ঝগড়া হয়। পরে তারা পরীক্ষা দিতে যায়, পরীক্ষা দিয়ে বের হলে ছাত্রের মামা পরিচয় দিয়ে এলোপাতাড়ি ১৫-২০ জন ছাত্রকে মারধর করে। আমার ভাতিজা হানিফ গুরুতর আহত হয়। আরেক শিক্ষার্থী সোহাগের ৫টা সেলাই লেগেছে।’

এ বিষয়ে সাধুহাটি আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিনাশ চন্দ্র দে কালবেলাকে বলেন, ‘হামলায় কয়েকজন ছাত্র গুরুতর আহত হয়েছে। এলাকার মুরব্বিরা বলেছেন, বিষয়টি দেখে দেবেন। যিনি মেরেছেন তার ভাগনে এই স্কুলে পড়েন।’

মৌলভীবাজার মডেল থানার ওসি গাজী মো. মাহবুব বলেন, ‘অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১০

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১১

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১২

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৩

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৪

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৫

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৬

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৭

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৮

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৯

এনসিপির ফল উৎসবে হামলা

২০
X