কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১০ এএম
অনলাইন সংস্করণ

বোমা মেরে ভেনেজুয়েলার মাদকবাহী নৌকা গুঁড়িয়ে দিল যুক্তরাষ্ট্র, নিহত ৩

সমুদ্রে ভাসছে মার্কিন হামলার শিকার ভেনেজুয়েলার মাদকবাহী নৌকা। ছবি: সংগৃহীত
সমুদ্রে ভাসছে মার্কিন হামলার শিকার ভেনেজুয়েলার মাদকবাহী নৌকা। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক জলসীমায় ভেনেজুয়েলার মাদকবাহী আরেকটি নৌকা বোমা মেরে গুঁড়িয়ে দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, নৌকাটি যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছিল। খবর বিবিসি

সোমবার (১৫ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আইন ভঙ্গ করে মাদক পাচারকালে নৌযানে হামলার ঘটনায় তিনজন নিহত হয়েছে। তবে নৌকাটিতে মাদক বহন করার কোনো তথ্য তিনি সরবরাহ করেননি।

এ ঘটনার পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন, কারাকাস যুক্তরাষ্ট্রের এই আগ্রাসন প্রতিহত করবে। এ ছাড়া তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ‘হত্যা ও ‍যুদ্ধের’ প্রভু বলে মন্তব্য করেন।

দক্ষিণ ক্যারিবীয় সাগরে মাদকবিরোধী অভিযান চালাতে যুক্তরাষ্ট্র যুদ্ধজাহাজ মোতায়েন করার পরই দুই দেশের মধ্যে উত্তেজনা শুরু হয়েছে। প্রথমবার হামলায় ১১ জন নিহত হয়।

ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, আজ সকালে আমার আদেশে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী হিংস্র মাদক পাচারকারী চক্রের সদস্য ও মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো হামলা চালিয়েছে। তিনি আরও বলেন, ‘অত্যন্ত হিংস্র মাদক পাচারকারী চক্রগুলো যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা, বৈদেশিক নীতি এবং গুরুত্বপূর্ণ স্বার্থের জন্য হুমকি।’

ট্রাম্প তার পোস্টে ৩০ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন। এতে দেখা গেছে, সমুদ্রে থাকা একটি নৌকায় বিস্ফোরণের পর এ থেকে ধোঁয়া উড়ছে।

ওভাল অফিস থেকে এক বক্তব্যে ট্রাম্প বলেন, মাদকপাচারকারী দল ও নৌকা সম্পর্কে যুক্তরাষ্ট্রের কাছে তথ্য রয়েছে। তিনি বলেন, নৌকার দিকে ভালো করে তাকালেই দেখা যাবে কোকেন এবং ফেন্টানিলের বড় ব্যাগ সমুদ্রে ছড়িয়ে আছে। আমরা সবকিছু রেকর্ড রেখেছি। আমরা সতর্ক ছিলাম, কারণ তোমাদের লোকজন আমাদের পেছনে লেগে থাকবে।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গতকালের বিষয়টি নিয়ে প্রথমবার হামলার ঘটনাকে তুলে ধরেন। ওই হালায় ১১ জন নিহত হয়েছিল। তিনি বলেন, ওয়াশিংটন শতভাগ নিশ্চিত ছিল যে নৌকাটিতে করে যুক্তরাষ্ট্রে মাদক পাচার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X