বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৭ জুন ২০২৩, ১১:২৯ এএম
প্রিন্ট সংস্করণ

সামাজিক বৈষম্য আর এক চিরদুঃখীর গল্প

লা মিজেরাবল প্রখ্যাত ঔপন্যাসিক ভিক্টর হুগো রচিত ফরাসি উপন্যাস।
লা মিজেরাবল প্রখ্যাত ঔপন্যাসিক ভিক্টর হুগো রচিত ফরাসি উপন্যাস।

লা মিজেরাবল প্রখ্যাত ঔপন্যাসিক ভিক্টর হুগো রচিত ফরাসি উপন্যাস। বইটির প্রকাশ ১৮৬২ সালে। এটি উনিশ শতকের অন্যতম সেরা উপন্যাস হিসেবে বিশ্বে সমাদৃত। একজন প্রাক্তন কয়েদি জাঁ ভালজাঁর জেলজীবন ও মুক্তি এবং আরও কয়েকটি অসাধারণ চরিত্রের জীবন সংগ্রাম নিয়ে আবর্তিত। প্রকাশের পর দেড়শ বছর পেরিয়েও বইটির আবেদন একটুও কমেনি। উপন্যাসটি পড়ে বিখ্যাত ব্রিটিশ কবি আলফ্রেড টেনিসন হুগোকে ‘লর্ড অব হিউম্যান টিয়ার্স’ আখ্যা দিয়েছিলেন। আর জর্জ মেরেডিথ বলেছিলেন, এটি ছিল সেই শতাব্দীর সেরা উপন্যাস। মিল্টন তো এটিকে পবিত্র বাইবেলের সঙ্গেই তুলনা করেছিলেন!

রাত পেরিয়ে যেমন দিনের আবির্ভাব ঘটে, আঁধার পেরিয়ে আসে আলো। ঠিক তেমনই মানুষের জীবনে দুঃসময়ের পর আসে সুসময়—এটিই স্বাভাবিক। কিন্তু পৃথিবীতে সবার ক্ষেত্রে এ কথা যেন খাটে না। কিছু মানুষ আছেন যারা ভাগ্যের গ্যাঁড়াকলে পিষ্ট হয়ে সারা জীবন শুধু দুঃখই পেয়ে যান। এমনই এক চিরদুঃখী মানুষকে নিয়ে ফরাসি ঔপন্যাসিক ভিক্টর হুগো সৃষ্টি করেন সর্বকালের অন্যতম সেরা উপন্যাস ‘লা মিজারেবল’। পুরো উপন্যাস আবর্তিত হয়েছে জাঁ ভালজাঁর জীবন কাহিনিকে ঘিরে।

ছোটবেলায় বাবা-মাকে হারিয়ে বড় বোনের সংসারে মানুষ হতে হয়েছিল তাকে। তবে সাত সন্তানকে নিয়ে তার বোনও ছিল অথৈ সাগরে। তাই সেখানেও অভাবের যাতনা লেগেই ছিল। জাঁ ভালজাঁ যখন ২৫ বছরের যুবক তখন আচমকা তার ভগ্নিপতি মারা গেলেন। দুর্দিনে আশ্রয় দেওয়া বোনের সংসার চালানোর দায়িত্ব কাঁধে তুলে নিলেন তিনি। এক শীতে কাজ না পেয়ে দারুণ অর্থাভাবে পড়লেন। শেষ পর্যন্ত সাতটি ছোট্ট শিশুর ক্ষুধা নিবারণে বাধ্য হয়ে রুটি চুরি করলেন। ধরা পড়লেন এবং তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হলো।

এমন বিচারে সমাজের প্রতি বিতৃষ্ণা চলে এলো জাঁ ভালজাঁর মনে। এ সমাজ গরিবকে কাজ দিতে পারে না, ক্ষুধার্তকে অন্ন দেয় না। অথচ নিতান্ত পেটের দায়ে যদি কেউ চুরি করে, তাকে নির্মম শাস্তি পেতে হয়। জেল থেকে বারবার পালাতে লাগলেন জাঁ ভালজাঁ, কিন্তু প্রতিবারই ধরা পড়ে যান। আর ধরা পড়ায় সাজার মেয়াদও বেড়ে পাঁচ বছরের সাজা খাটতে এসে তিনি বের হলেন উনিশ পর! ৪৬ বছরের ভালজাঁ জেল থেকে বের হয়েও শান্তি পেলেন না।

সমাজের সর্বত্র প্রত্যাখ্যাত হয়ে হতাশ হয়ে পড়লেন। তবে একসময় ব্যবসা করে অল্প সময়ে ধনীও হয়েছিলেন। কিন্তু দুঃখ ঘোচেনি। এক মিথ্যা মামলায় তাকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। সেখান থেকে পালিয়ে পরিচয় গোপন করে কোজেত নামে এক এতিম মেয়েকে নিজের মেয়ে হিসেবে গ্রহণ করে নতুনভাবে জীবন শুরু করেন। এ সুখও তার বেশি দিন টিকল না। এরপর বুকভরা কষ্ট নিয়ে পৃথিবীকে বিদায় জানানোর অপেক্ষায় জাঁ ভালজাঁ।

শুরু হয় নতুন অপেক্ষা। যাহোক, বিশাল বইটিতে শুধু জাঁ ভালজাঁর গল্প নয়, আরও অনেক চরিত্রের আবির্ভাব হয়েছে। সব চরিত্রই গল্পকে এগিয়ে নিতে রেখেছে ভূমিকা। বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ উপন্যাসের তালিকা করলে নিঃসন্দেহে সগৌরবে স্থান পাবে ভিক্টর হুগোর ‘লা মিজারেবল’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১০

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১১

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১২

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৪

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৫

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৬

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৭

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৮

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৯

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

২০
X