বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

আলোচিত ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

গ্রেপ্তার আমির খান। ছবি : কালবেলা
গ্রেপ্তার আমির খান। ছবি : কালবেলা

বরিশালের বাবুগঞ্জে আলোচিত ছাত্রদল নেতা রবিউল ইসলাম হত্যা মামলার আসামি আমির খানকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিরপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আমির খান হত্যা মামলার দুই নম্বর এজাহারভুক্ত আসামি এবং উপজেলার জাহাঙ্গীরনগর (আগরপুর) ইউনিয়নের চর জাহাপুর গ্রামের খলিল খানের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. দেলোয়ার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পরপরই আমির খান মিরপুর এলাকায় আত্মগোপন করেছিল।

তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বরিশালে নিয়ে আসা হচ্ছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে গত ১৭ নভেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর সন্ধ্যায় উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর স্টিল ব্রিজ এলাকায় মিষ্টি বিতরণকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ হয়। এসময় ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি রবিউল ইসলামকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১০

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১১

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১২

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৩

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৪

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৫

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৬

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৭

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৮

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৯

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

২০
X