স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৩:১৮ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচকদের নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য লিটনের

সংবাদ সম্মেলনে লিটন দাস। ছবি : সংগৃহীত
সংবাদ সম্মেলনে লিটন দাস। ছবি : সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে উপস্থিত হন লিটন দাস। সংবাদ সম্মেলনে লিটন যা বলে গেলেন তা বাংলাদেশের ক্রিকেটে সচারাচর দেখা যায় না। বোর্ডের বিরুদ্ধে এমনভাবে বিস্ফোরক মন্তব্য করতে কোনো অধিনায়ককে দেখা যায় না। লিটন সেটিই করে দেখালেন।

লিটনের ক্ষোভ প্রকাশের শুরুটা ছিল টি-টোয়েন্টি দল থেকে শামীম হোসেনের বাদ পড়াকে ঘিরে। শামীমের বাদ পড়ার বিষয়টি অধিনায়ককে জানাননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

সাধারণত, প্রতিটি সিরিজের দল দেওয়ার আগেই সাধারণত কোচ এবং অধিনায়কের সঙ্গে বৈঠক করে থাকেন নির্বাচকরা। সেই বৈঠকে নির্বাচকরা অধিনায়ককে জানিয়ে দেন কারা দলে জায়গা পাচ্ছেন বা কারা বাদ পড়ছেন। যদিও এবারের সিরিজের আগে এমনটা হয়নি বলে দাবি করেন লিটন দাস।

শামীম পাটোয়ারির বাদ পড়ার বিষয়ে জানতে চাইলেই জ্বলে ওঠেন লিটন। বলেন, ‘দেখেন, (শামীম) থাকলে অবশ্যই ভালো হতো। এটা আমার কল (সিদ্ধান্ত) না, পুরোপুরি নির্বাচকদের কল। আমি জানি না কেন, কিন্তু নির্বাচকরা আমাকে কোনো কিছু নোটিশ করা ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে দল থেকে, উইদাউট অ্যানি নোটিশ।’

লিটন এদিন প্রশ্ন তোলেন দল নির্বাচনের প্রক্রিয়া নিয়েও। তিনি বলেন, ‘আমি এত দিন জানতাম, একটা দল যখন মানুষ হ্যান্ডল করে, অন্তত অধিনায়ক জানে যে কোন খেলোয়াড়টা ঢুকবে, কোন খেলোয়াড়টা আউট হবে।’

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১০

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১১

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১২

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৩

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৪

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৫

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৬

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৭

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৮

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

১৯

একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের

২০
X