কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০৪:১৮ পিএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বোরখা পরে পার্লামেন্টে আসা সেই সিনেটরের পদ স্থগিত

বোরখা পরে পার্লামেন্টে অস্ট্রেলিয়ার সিনেটর। ছবি : সংগৃহীত
বোরখা পরে পার্লামেন্টে অস্ট্রেলিয়ার সিনেটর। ছবি : সংগৃহীত

বোরখা পরে পার্লামেন্টে আসা অস্ট্রেলিয়ার সিনেটর পলিন হ্যানসনের পদ স্থগিত করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) পার্লামেন্টে বোরখা পরে প্রবেশ করে নিষেধাজ্ঞা আরোপের পক্ষে প্রতিবাদ জানান তিনি। এ জন্য তার পদ এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তার এই কাজের জন্য অন্যান্য সিনেটররা তাকে নিন্দা জানিয়েছেন এবং পরে তাকে আনুষ্ঠানিকভাবে নিন্দা করা হয়েছে। একজন সহকর্মী তাকে ‘স্পষ্টভাবে বর্ণবিদ্বেষী’ আখ্যা দিয়েছেন। কুইন্সল্যান্ডের এই সেনেটর একটি বিল প্রবর্তন করতে চাইছিলেন যা জনসম্মুখে পূর্ণ মুখোশ পরিধান নিষিদ্ধ করবে। এজন্য তিনি দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন।

হ্যানসন দ্বিতীয়বারের মতো বোরখা পরে পার্লামেন্টে উপস্থিত হন। তিনি বলেন, তার এই পদক্ষেপটি ছিল সেনেট তার বিলটি প্রত্যাখ্যান করায় প্রতিবাদের অংশ হিসেবে। সোমবার অন্যান্য আইনপ্রণেতারা তার বিলটি আনার বিরোধিতা করলে তিনি আবার কালো বোরকা পরে ফিরে আসেন।

গ্রিনস দলের সেনেটর মেহরিন ফারুকি বলেন, তিনি বর্ণবাদী সিনেটর, স্পষ্টভাবে বর্ণবাদ প্রদর্শন করছে। পশ্চিম অস্ট্রেলিয়া রাজ্যের সিনেটর ফাতিমা পইম্যান এই ঘটনাকে ‘অপমানজনক’ বলে মন্তব্য করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং মঙ্গলবার হ্যানসনের বিরুদ্ধে একটি নিন্দা প্রস্তাব উত্থাপন করেন। তিনি দাবি করেন, হ্যানসন দীর্ঘ সময় ধরে প্রতিবাদ হিসেবে পক্ষপাতিত্ব প্রদর্শন করে আসছেন।

বিবিসি জানিয়েছে, প্রস্তাবটি ৫৫ ভোটের বিপরীতে ৫ ভোটে পাস হয়েছে। যেখানে বলা হয়েছে, হ্যানসনের কর্মকাণ্ড ‘ধর্মীয় কারণে মানুষকে অপমান এবং হাস্যকর করার উদ্দেশ্যে ছিল’ এবং এটি ‘মুসলিম অস্ট্রেলিয়ানদের প্রতি অসম্মানজনক’।

ওং আগের দিন দাবি করেছিলেন, হ্যানসন অস্ট্রেলিয়ান সেনেটের একজন সদস্য হিসেবে যোগ্য নন। এদিকে ফেসবুকে এক পোস্টে হ্যানসন লিখেছেন, যদি তারা আমাকে এটি পরতে দিতে না চায়, তবে বোরকা নিষিদ্ধ করুন।

এর আগেন তিনি ২০১৭ সালে প্রথমবার পার্লামেন্টে বোরকা পরে প্রবেশ করেছিলেন। সেবারও তিনি জাতীয় নিষেধাজ্ঞা আরোপের পক্ষে দাবি করেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে সৌদি আরবের পতাকা মাটিতে না রাখার কারণ কী

এক লাখ টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের পথে এমটি নিনেমিয়া

৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড

প্রশ্নফাঁস ঠেকাতে টেলিগ্রাম নিষিদ্ধ করল ভারত

বেনজীরকে ফেরাতে চিঠি দিয়েছে দুদক

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবমুখর মৌলভীবাজার

ফেসবুকে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা মেটার

জুলাই সনদ নিয়ে সংসদে সমাধান না হলে রাজপথে হবে: ডা. শফিকুর

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

সীমান্তে মায়ের আকুতি, ‘আমার সন্তানকে বাঁচান’

১০

ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরা / বেদে পল্লীর সেই মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

১১

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

১২

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে পরিকল্পনা জানালেন মির্জা ফখরুল

১৩

রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়েছে ভিনদেশিরা, অভিযোগ প্রত্যাখ্যান চীনের

১৪

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

১৫

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

১৬

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

১৭

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

১৮

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

১৯

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

২০
X