কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০৫:৫৫ পিএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

মেট্রোরেলের ভাড়া কার্ডে প্রথম দিনই অনলাইন রিচার্জে বাধা 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মেট্রোরেলের স্থায়ী কার্ড অনলাইনে রিচার্জ সেবা চালু হলেও তাতে ত্রুটি দেখা দিয়েছে। মঙ্গলবার (২ে৫ নভেম্বর) থেকে এমআরটি কার্ড ও র‍্যাপিড পাসে ব্যাংকের ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ সব ধরনের অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে রিচার্জ করার সুবিধা চালু করা হয়। কিন্তু ত্রুটির কারণে এটি অকার্যকর হয়ে আছে।

আজ বিকেলের পর একাধিকবার কার্ড রিচার্জের জন্য নিবন্ধন করতে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, সেটি কাজ করছে না। সেখানে লেখা দেখাচ্ছে, ‘অপ্রত্যাশিত একটি ত্রুটি ঘটেছে! অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।’

এ বিষয়ে কারণ জানতে চেয়ে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি।

এই সেবাটি সমন্বয় করে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। জানতে চাইলে ডিটিসিএর নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) নীলিমা আখতার কালবেলাকে বলেন, প্রথম দিন অনেক চাপ তৈরি হওয়ায় হয়তো এমনটা ঘটছে। আস্তে আস্তে ওয়েবসাইটের ক্যাপাসিটি (ধারণক্ষমতা) বাড়ানো হবে। কাজ চলছে, আশাকরি বিষয়টি দ্রুত ঠিক হয়ে যাবে।

আরও পড়ুন>>মেট্রোরেল কার্ডে অনলাইন রিচার্জ চালু, কীভাবে করবেন

‎আজ দুপুরে রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনে মেট্রোরেলের র‍্যাপিড পাস ও এমআরটি পাস কার্ডে অনলাইন রিচার্জের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সড়ক, সেতু ও রেল মন্ত্রণালয়) শেখ মইনউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নিখিল কুমার দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিটিসিএ নির্বাহী পরিচালক নীলিমা আখতার।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১০

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১১

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১২

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৩

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৪

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৭

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৮

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

২০
X