কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৩:১১ পিএম
অনলাইন সংস্করণ

শত্রুর বুকে কম্পন ধরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সামরিক সক্ষমতা আরও প্রসারিত করতে জোর তৎপরতা চালাচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান। এর ধারাবাহিকতায় এবার দেশটি নিজস্ব প্রযুক্তিতে তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফর পরীক্ষা চালিয়েছে।

জাহাজ-বিধ্বংসী এই ক্ষেপণাস্ত্র জল ও স্থল দুই জায়গাতেই নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, নৌবাহিনী দেশীয়ভাবে তৈরি একটি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে।

ক্ষেপণাস্ত্রটি অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি করা হয়েছে। এতে স্টেট অব-দা-আর্ট গাইডেন্স সিস্টেম ও উন্নত প্রযুক্তির ম্যানুভারিং সক্ষমতা যুক্ত করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি পরীক্ষার সময় দেশটির নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ, সিনিয়র বিজ্ঞানী এবং প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

আইএসপিআর এই সফল পরীক্ষামূলক উৎক্ষেপণকে পাকিস্তানের প্রযুক্তিগত দক্ষতা এবং জাতীয় স্বার্থ রক্ষায় পাকিস্তান নৌবাহিনীর অটল প্রতিশ্রুতির প্রমাণ বলে উল্লেখ করে।

ইসলামাবাদের দাবি, ক্ষেপণাস্ত্রটি অত্যাধুনিক অ্যাভিওনিক্স ও ন্যাভিগেশন দক্ষতার সাহায্যে খুব সহজেই শত্রুপক্ষের রাডার ফাঁকি দিতে সক্ষম। ধারণা করা হচ্ছে, ক্ষেপণাস্ত্রটি বহরে যুক্ত হলে পাকিস্তান নৌবাহিনীর সক্ষমতা আরো বাড়বে। এর আগে গেল দুই মাস আগে দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্রুজ ক্ষেপণাস্ত্র ফাতাহ-ফোরের সফল পরীক্ষা চালিয়েছিল পাকিস্তান। যার পাল্লা ছিল সাড়ে ৭০০ কিলোমিটার।

বিস্তারিত দেখুন ভিডিওতে...

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X