সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৩:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

কাজের সময় বিদ্যুৎ লাইন চালু, তারে ঝুলছিল মরদেহ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফর্মার পরিবর্তন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নজরুল ইসলাম (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আদমজী সুমিলপাড়া মুনলাইট পোশাক কারখানা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত রাজ্জাক ও করিম নামে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সিদ্ধিরগঞ্জ ডিপিডিসি সূত্রে জানা গেছে, সুমিলপাড়া আদমজী সড়কের পাশে অস্থায়ী একটি ট্রান্সফর্মার লাগানো হয়েছিল। ওই ট্রান্সফর্মারটি পরিবর্তন করে আরেকটি ট্রান্সফর্মার লাগাতে কাজ করছিল সাবঠিকাদার আব্দুর রহমান।

ঠিকাদার আব্দুর রহমান জানান, কাজ শুরু করার আগেই কন্ট্রোলরুম থেকে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল। ট্রান্সফর্মার দুটি তার খোলার পর তৃতীয় তারটি খোলার সময় হঠাৎ বিদ্যুৎ চালু হয়ে যায়। এতে এ দুর্ঘটনা ঘটে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, ঠিকাদার আব্দুর রহমানের টিমের হয়ে সকালে ১২-১৩ জন শ্রমিক ট্রান্সফর্মারের কাজ করছিলেন। তখন কন্ট্রোলরুম থেকে বিদ্যুৎ লাইন বন্ধ করে দেওয়া হয়েছিল। কাজ চলাকালীন হঠাৎ করে বিদ্যুৎ লাইন চালু হয়ে গেলে তিনজন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়। তার মধ্যে দুজন নিচে পরে যায় আর নজরুল ইসলাম উপরেই ঝুলে থাকে। সেখানেই তার মৃত্যু হয়। কাজ চলাকালে কীভাবে বিদ্যুৎ চালু হলো তার তদন্ত চলছে।

এ বিষয়ে আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করি। আমরা যাওয়ার আগেই স্থানীয়রা আহতদের হাসপাতালে নিয়ে গেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১০

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১১

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১২

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৩

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

১৪

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

১৫

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

১৬

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

১৭

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

১৮

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

১৯

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

২০
X