বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০২:৪৯ এএম
প্রিন্ট সংস্করণ

রোনালদোর হ্যাটট্রিকে জিতল আল নাসর

রোনালদোর হ্যাটট্রিকে জিতল আল নাসর

মৌসুমের শুরুতে আরব চ্যাম্পিয়ন্স কাপ জিতেছে আল নাসর। এবার লিগের প্রথম জয় পেয়েছে তারা। যদিও প্রথম দুই ম্যাচে পরাজিত হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। হেরে যাওয়া প্রথম দুই ম্যাচে গোলহীন ছিলেন সিআর সেভেন। তৃতীয় ম্যাচে এসে আল নাসরের হয়ে হ্যাটট্রিক করেন রোনালদো।

আল ফাতেহর বিপক্ষে লিগের তৃতীয় ম্যাচে ৫-০ ব্যবধানের বড় জয় পেয়েছে আল নাসর। হ্যাটট্রিক করেছেন রোনালদো, বাকি দুই গোল সাদিও মানের। প্রথম দুই ম্যাচে পয়েন্টহীন আল নাসরের সামনে দাঁড়ানো আল ফাতেহ এক জয় এক ড্রয়ে ৪ পয়েন্ট তুলেছিল।

প্রথমার্ধের ২৭তম মিনিটেই রোনালদো ও মানের দারুণ বোঝাপড়ায় গোল পায় আল নাসর। ৩৭ মিনিটে গোলের দেখা পেয়েছেন রোনালদো। সুলতান আল ঘাননামের বাড়ানো বল গোল পোস্টের খুব কাছ থেকে নেওয়া হেডে জালে জড়িয়ে দেন তিনি। ২০২৩-২৪ মৌসুমের লিগে এটি তার প্রথম গোল। বিরতির পর ম্যাচের ৫৫ মিনিটে রোনালদোকে দ্বিতীয় গোলটি বানিয়ে দেন আবদুল রহমান ঘারিব। অফসাইডের ফাঁদ ভেঙে ফাতেহ বক্সের দিকে ছুটে যাওয়া ঘারিব শেষ মুহূর্তে বল বাড়ান রোনালদোর দিকে। গোলরক্ষক ঘারিবকে আটকে সামনে চলে যাওয়ায় সহজেই বল জালে পাঠান রোনালদো। ঘারিব ৮১ মিনিটে সহায়ক হয়ে ওঠেন মানের জন্যও। তার বাড়ানো ক্রস হেডে ডান কোণ দিয়ে জালে পাঠান মানে। ৮৬ মিনিটে মানেকে তুলে নেওয়া হলে হ্যাটট্রিকের সুযোগ ছিল শুধু রোনালদোর সামনে। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে সেটিই কাজে লাগান ৩৮ বছর বয়সী পর্তুগিজ তারকা। নওয়াফ বুশালের বাড়ানো বল গোলমুখে ফাঁকায় পেয়ে হ্যাটট্রিক করেন তিনি। এটি রোনালদোর ক্যারিয়ারের ৬৩তম হ্যাটট্রিক। গোল উদযাপনের একাধিক ছবি পোস্ট করে রোনালদো ক্যাপশনে লিখেছেন, ‘আরেকটি অবিশ্বাস্য দলীয় প্রচেষ্টা। এগিয়ে চলো আল নাসর।’ সৌদি লিগ নিয়ে দারুণ উচ্ছ্বসিত রোনালদো বলেছেন, ‘সৌদি আরবে আমার আনন্দের কোনো সীমা নেই। আমার দৃঢ় বিশ্বাস, সৌদি লিগ বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ লিগ হিসেবে প্রতিষ্ঠিত হতে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত। এই অনুভূতি আমি গত বছরই ব্যক্ত করেছিলাম। অসাধারণ সব প্রতিভা এই লিগের প্রতি আকৃষ্ট হচ্ছে, এর সাক্ষী হওয়া দারুণ ব্যাপার!’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১০

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১১

পর্তুগালের একাদশ ঘোষণা

১২

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৩

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৪

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৫

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৬

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৭

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৮

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৯

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

২০
X