বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০৩:০৪ এএম
প্রিন্ট সংস্করণ

সালাহ ইত্তিহাদে যেতে আগ্রহী

সালাহ ইত্তিহাদে যেতে আগ্রহী

সৌদি প্রো-লিগের একাধিক ক্লাবের রাডারে থাকলেও মোহামেদ সালাহকে পাওয়ার দৌড়ে এগিয়ে আছে আল-ইত্তিহাদ। তাতেও বর্তমান ক্লাব লিভারপুলের মন গলাতে পারেনি জেদ্দাহর ক্লাবটি। মিসরি তারকাকে পেতে মরিয়া আল-ইত্তিহাদ সম্প্রতি টাকার অঙ্ক বৃদ্ধির প্রস্তুতি নিচ্ছে বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে। এদিকে সালাহও নাকি সৌদি আরব যেতে সম্মত।

মোহামেদ সালাহর সাবেক লিভারপুল সতীর্থ ফেবিনহোকে ৪০ মিলিয়ন পাউন্ডে কিনেছে আল-ইত্তিহাদ। ক্লাবটির টপ টার্গেট সালাহকে পেতে প্রাথমিকভাবে ৫২ মিলিয়ন পাউন্ডের প্রস্তাবও দেওয়া হয়। সে প্রস্তাব প্রত্যাখ্যান করে রেডসরা। ইংলিশ জায়ান্টরা সালাহ ইস্যুতে কোনো ধরনের আলোচনায় সম্মত নয়—এমনটাই জানিয়েছে একাধিক ব্রিটিশ গণমাধ্যম। লিভারপুলের অনাগ্রহের মধ্যে সালাহকে দুই বছরের চুক্তির প্রস্তাব দেওয়া হয়। বার্ষিক আয়ের অঙ্কটা বেশ লোভনীয়—১৪১ মিলিয়ন পাউন্ড। টাকায় রূপান্তর করলে অঙ্কটা প্রায় দুই হাজার কোটিতে গিয়ে দাঁড়াচ্ছে! সে প্রস্তাবে কাজ না হওয়ায় আল-ইত্তিহাদ এ ফুটবলারকে প্রায় দ্বিগুণ পারিশ্রমিকের প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। এ প্রসঙ্গে ক্লাবটি সরাসরি সালাহর সঙ্গে যোগাযোগ করছে— এমনটাই জানিয়েছে প্রভাবশালী এ গণমাধ্যম।

দলবদল সংক্রান্ত এমন খবরের মাঝে সালাহর সৌদি প্রো-লিগে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিলেন এজেন্ট রামি ঈসা আব্বাস। নিজের ক্লায়েন্টকে নিয়ে চলা গুঞ্জনের মধ্যে টুইটে ঈসা লিখেছেন, ‘সালাহ লিভারপুলের প্রতি দায়বদ্ধ। আমরা যদি এ মৌসুমে লিভারপুল ছাড়ার পরিকল্পনা করতাম, গত মৌসুমে তো চুক্তি নবায়ন করতাম না।’

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, এ পরিস্থিতিতে পুরো বিষয়টা সালাহর মর্জির ওপরই নির্ভর করছে। ৩১ বছর বয়সী তারকা আল-ইত্তিহাদে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা আছে। লিভারপুল ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া এ ফুটবলার সম্মত হলে বর্তমান ক্লাবকে দলবদল ইস্যুতে চাপ প্রয়োগ করতে পারেন। অন্যথায় আল-ইত্তিহাদ ও সালাহর ইস্যু দলবদল গুঞ্জন হিসেবেই থাকবে।

আল-ইত্তিহাদ এরই মধ্যে সাবেক রিয়াল স্ট্রাইকার করিম বেনজেমা, সাবেক চেলসি মিডফিল্ডার এনগলো কন্তে ও সেলটিকের সাবেক উইঙ্গার জোতাকে দলে ভিড়িয়েছে। তিন ফুটবলারের সঙ্গে সালাহকে যুক্ত করলে আক্রমণভাগ ক্ষুরধার হবে। এজন্য অর্থের থলে নিয়ে ছুটছে

আল-ইত্তিহাদ।

প্রিমিয়ার লিগের দলবদল বাজার বন্ধ হচ্ছে ১ সেপ্টেম্বর। তার প্রায় তিন সপ্তাহ পর (২০ সেপ্টেম্বর) পর্যন্ত খোলা থাকবে সৌদি প্রো-লিগের দলবদল বাজার। এ অবস্থায় আল-ইত্তিহাদ ও মোহামেদ সালাহ ইস্যু কোথায় গিয়ে দাঁড়ায় সময়ই বলতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচি

ধানমন্ডিতে সাংবাদিককে মারধর : জামায়াতের চার কর্মী বহিষ্কার

১০

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত মৃদুল, দাবি পরিবারের

১১

বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আজ গোল করলেই পেলের রেকর্ডে ভাগ বসাবেন নেইমার

১৩

শাহজালাল বিমানবন্দরে আনসারদের তৎপরতায় প্রবাসীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার

১৪

খামেনির রাষ্ট্রীয় জানাজায় মোদিকে ইরানের আমন্ত্রণ

১৫

বিপৎসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

১৬

বিএমইউর ৫৩৯ রেসিডেন্টকে থিসিস গ্র্যান্ট প্রদান

১৭

বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে!

১৮

‘ফাইনাল পর্যন্ত’ আর্জেন্টিনার সূচি জানা গেল, শেষ বত্রিশে প্রতিপক্ষ কারা

১৯

আওয়ামী লীগ থেকে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

২০
X