কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে বোমা বিস্ফোরণে জমিয়ত নেতা নিহত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে বোমা বিস্ফোরণে গুরুতর আহত জমিয়তে উলামায়ে ইসলাম (ফজলুর রহমান)-এর সিনিয়র নেতা মাওলানা সুলতান মোহাম্মদ মারা গেছেন। শনিবার (১০ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ডন

স্থানীয় সূত্র ও পুলিশের বরাতে প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার (৯ জানুয়ারি) লোয়ার দক্ষিণ ওয়াজিরিস্তানের কানড়া চেনা এলাকায় একটি মাদ্রাসার কাছে রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিস্ফোরিত দেশীয় তৈরি বোমা স্থাপন করা হয়েছিল। বিস্ফোরণের মূল লক্ষ্য ছিলেন মাওলানা সুলতান মোহাম্মদ। তিনি জমিয়তের পাশাপাশি ফেডারেশন অব আরবিক মাদ্রাসাস (ওয়াফাকুল মাদারিস আল-আরাবিয়া)–এর জেলা সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

বিস্ফোরণের পর গুরুতর আহত অবস্থায় মাওলানা সুলতানকে চিকিৎসার জন্য দ্রুত ডেরা ইসমাইল খানে নেওয়া হচ্ছিল। তবে পথেই তিনি মৃত্যুবরণ করেন।

লোয়ার দক্ষিণ ওয়াজিরিস্তানের জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) মোহাম্মদ তাহির শাহ ওজির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিস্ফোরণের তদন্ত চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সব দিক খতিয়ে দেখছে। তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে উদ্ধার করা আলামত বিশ্লেষণ করা হচ্ছে, যাতে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়।

ডন বলছে, মাওলানা সুলতান মোহাম্মদের ওপর এই হামলা গত দুই বছরে দক্ষিণ ওয়াজিরিস্তান, বিশেষ করে ওয়ানা ও বারমাল তহসিলে জমিয়তে উলামায়ে ইসলাম (ফ)-এর নেতৃবৃন্দ ও আলেমদের লক্ষ্য করে সংঘটিত একাধিক হামলার সর্বশেষ ঘটনা।

এদিকে জমিয়তে উলামায়ে ইসলাম (ফ)-এর প্রধান মাওলানা ফজলুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সুলতান মোহাম্মদের নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি তাকে একজন নিষ্ঠাবান ও সাহসী নেতা হিসেবে উল্লেখ করেন।

কালবেলা/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১০

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১১

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৩

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৪

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৫

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৬

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৭

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৮

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

১৯

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

২০
X