ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০৩:০৪ এএম
প্রিন্ট সংস্করণ

জিততে চায় আফগানরা

জিততে চায় আফগানরা

বাংলাদেশ পরীক্ষা সহজ হবে না মানলেও জয়ের তীব্র ক্ষুধা নিয়ে এসেছেন আফগানিস্তান কোচ আবদুল্লাহ আল মুতাইরি। দুই ম্যাচের সিরিজ খেলতে গতকাল ঢাকা এসেছে দলটি।

বসুন্ধরা কিংস অ্যারেনায় ৪ ও ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। বিশ্বকাপ প্রাক বাছাইয়ের আগে এ সিরিজ দুই দলের জন্যই প্রস্তুতির সুযোগ। মালদ্বীপের বিপক্ষে দুই লেগের প্লে-অফ খেলবে বাংলাদেশ। আফগানিস্তান খেলবে মঙ্গোলিয়ার বিপক্ষে।

‘বিশ্বকাপ বাছাইয়ের আগে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দুটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে জিতে ফিরতে চাই। জানি কাজটা সহজ হবে না। সম্প্রতি বাংলাদেশ দারুণ খেলছে। সাফে তাদের খেলা দেখেছি। দলটি বড় দলের বিপক্ষে লড়াই করেছে। এ ছাড়া প্রতিপক্ষের মাঠে খেলতে হচ্ছে আমাদের। এদিক দিয়ে বাংলাদেশ এগিয়ে থাকবে’—ঢাকা আসার পর বলছিলেন আফগান কোচ আবদুল্লাহ আল মুতাইরি।

বরাবরের মতো ইউরোপে খেলা ফুটবলাররাই আফগান দলটির মূল শক্তি। আফগানিস্তান দলের কুয়েতি কোচ বলেছেন, ‘হ্যাঁ, আমার দলে বেশ কয়েকজন আছে যারা ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলেন। বলতে গেলে তারাই আমার দলের মূল শক্তি।’ বাংলাদেশ রক্ষণ ও গোলরক্ষক আনিসুর রহমানের কথা আলাদাভাবে উল্লেখ করলেন ৪১ বছর বয়সী এ কোচ, ‘আনিসুর রহমান বেশ চ্যালেঞ্জ জানাতে পারে। সাফে তার খেলা দেখেছি; ২০২১ সালেও দেখেছি। এখন তিনি আরও পরিণত। বাংলাদেশের রক্ষণও বেশ ভালো। আমাদের ফরোয়ার্ডদের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ির উঠানে খেলার সময় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর বরিশাল সফরের কর্মসূচি

রাষ্ট্রায়াত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা

১০ বছরের খুদে ফুটবলার রওশন যেন আরেক মেসি!

মাদকের টাকা না পেয়ে হত্যার চেষ্টা, ছেলেকে পুলিশের হাতে দিলেন মা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

লোকালয়ে ঢুকে শিয়ালের কামড়, শিশু ও নারীসহ আহত ১৪

ঢাবিতে জলাবদ্ধতা, বিদ্যুৎহীন দুই ছাত্রী হল

বিশ্বকাপে কোন দল কী পরিমাণ অর্থ পাচ্ছে?

অথৈ পানির দিকে অবুঝ দৃষ্টি, মৃত্যুঝুঁকিতে বন্যাকবলিত এলাকার শিশুরা

১০

উত্তরা ব্যাংকের দ্বিতীয় আঞ্চলিক প্রধান সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

১১

স্ত্রীর স্বীকৃতি চাইতে গিয়ে মারধরে অন্তঃসত্ত্বার গর্ভের সন্তান নষ্টের অভিযোগ

১২

বাখরাবাদ গ্যাসের সাবেক কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

১৩

প্রধানমন্ত্রীর নির্দেশে সন্দ্বীপে ত্রাণ দিচ্ছেন বিএনপি নেতা মিল্টন

১৪

রাঙামাটিতে বন্যা পরিস্থিতি ভয়াবহ, পানিবন্দি ৪৫ হাজার মানুষ

১৫

সাতকানিয়ায় পানিবন্দি মানুষের পাশে ছাত্রদল নেতা তৌহিদুল

১৬

চকরিয়ায় বন্যার পানিতে দুজনের মৃত্যু, ২৩ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার

১৭

সিলেটে নদ-নদীর পানি বিপৎসীমার কাছাকাছি, আতঙ্কে বাসিন্দারা

১৮

বহর বাড়াতে ১৪ হাজার কোটি টাকা বিনিয়োগের পথে ইউএস-বাংলা

১৯

কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি, ২০২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন জাতীয় গ্রিডে

২০
X