চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ১১:১৫ এএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ১১:২৫ এএম
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গায় বইছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে 

চুয়াডাঙ্গায় হিমেল হাওয়ায় জনদুর্ভোগ বেড়েছে কয়েকগুণ। ছবি : সংগৃহীত
চুয়াডাঙ্গায় হিমেল হাওয়ায় জনদুর্ভোগ বেড়েছে কয়েকগুণ। ছবি : সংগৃহীত

দুই সপ্তাহ ধরে টানা শৈত্যপ্রবাহে জবুথবু দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা। প্রায় দিনই চুয়াডাঙ্গার আকাশে সূর্যের দেখা মেলেনি। তবে দুপুরের দিকে সূর্য সামান্য উঁকি দিলেও তেজ নেই। চারদিকে কুয়াশাচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে।

সোমবার (৫ জানুয়ারি) সকাল ৬টা ও ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। চুয়াডাঙ্গায় এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা গত বুধবার (৩১ ডিসেম্বর) রেকর্ড করা হয়েছিল ৮ ডিগ্রি সেলসিয়াস।

জানা গেছে, টানা শৈত্যপ্রবাহে বিপর্যস্ত দেশের দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা। মাঝারি-মৃদু শৈত্যপ্রবাহে কাহিল মানুষ ও প্রাণিকুল। উত্তরের হিমেল হাওয়ায় কনকনে ঠান্ডায় তীব্র শীত অনুভূত হচ্ছে। হাড় কাঁপানো শীতে সবচেয়ে বিপাকে পড়েছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ।

এদিকে উত্তরের হিমেল হাওয়া প্রবাহিত থাকায় জনদুর্ভোগ বেড়েছে কয়েকগুণ। খুব প্রয়োজন ছাড়া কেউ কাজে বের হচ্ছে না। শীতে দুর্ভোগে পড়েছে খেটে-খাওয়া ছিন্নমূল মানুষ। অনেকেই খড়-কাঠের আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। জীবন-জীবিকার তাগিদে অনেকে শীতে কাঁপতে কাঁপতে কাজে বের হচ্ছে।

এদিকে জেলা-উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), বিভিন্ন এনজিও, সামাজিক সংস্থা শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করছে। তবে তা চাহিদার তুলনায় কম।

এ বিষয়ে চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ মো. জামিনুর রহমান বলেন, তাপমাত্রার এ অবস্থা পুরো জানুয়ারি মাসজুড়ে বিরাজমান থাকতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১০

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১১

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১২

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১৩

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৪

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৫

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৬

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৭

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৮

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৯

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

২০
X