কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ১২:২৮ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ১২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল। সৌজন্য ছবি
খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল। সৌজন্য ছবি

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৩টায় অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামসুল আলম লিটন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্যসচিব মো. কামরুজ্জামান লিটু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথির বক্তব্যে শামসুল আলম লিটন বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন সংগ্রামী ও নীতিবান একজন রাষ্ট্রনায়ক। তিনি উন্নয়নের পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং শিক্ষা ও ইতিহাস সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগে তিনি আমাদের অনুপ্রেরণা জুগিয়েছিলেন।

বিশেষ অতিথির বক্তব্যে জনাব মো. কামরুজ্জামান লিটু বলেন, বেগম খালেদা জিয়ার জানাজায় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিই প্রমাণ করে তিনি কতটা সম্মানিত ও ভালোবাসার মানুষ ছিলেন। তিনি ছিলেন আধিপত্যবিরোধী আন্দোলনের এক অভিভাবকস্বরূপ নেতা।

অনুষ্ঠানে অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার আত্মত্যাগ, ধৈর্য ও দেশপ্রেম আমাদের জন্য অনুসরণীয়।

আলোচনায় অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার বলেন, আমি প্রশাসনিক ক্যাডারে চাকরি করার সুবাদে বেগম খালেদা জিয়ার ব্যয় সংকোচন নীতি, ন্যায়পরায়ণতা ও নিয়মানুবর্তিতা দেখেছি।

এ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বিভিন্ন বিভাগের চেয়ারম্যান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

দোয়া মাহফিল পরিচালনা করেন নুরুল জান্নাহ জামে মসজিদের খতিব মো. খাইরুল ইসলাম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ডেপুটি লাইব্রেরিয়ান আশরাফ উদ্দিন আহমেদ।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X