স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৪ এএম
প্রিন্ট সংস্করণ

দুয়ার বন্ধের পরও স্বস্তি নেই!

দুয়ার বন্ধের পরও স্বস্তি নেই!

ডেটলাইন ডে ব্যস্ততার পর ইংলিশ ক্লাবগুলো মাঠের পরিকল্পনায় ব্যস্ত। যদিও সৌদি আরবের আগ্রাসনে ভীত ইউরোপের অনেক ক্লাব! যারা এখনো দলবদলের শীর্ষ টার্গেট, তাদের মধ্যে অন্যতম মোহামেদ সালাহ। লিভারপুলের মিশরীয় তারকাকে পেতে ২০ কোটি পাউন্ডের প্রস্তাব দিতে যাচ্ছে আল-ইত্তিহাদ!

১০ কোটি পাউন্ডের প্রস্তাবে মন গলেনি, অঙ্কটা বাড়িয়ে ১৫ মিলিয়ন করা হয়েছে। তাতে টলানো যায়নি ইয়ুর্গেন ক্লপের মন। জার্মান কোচ প্রিয় শিষ্যর গায়ে ‘নট ফর সেল’ ট্যাগ লাগিয়ে রেখেছেন। সেই ট্যাগ খুলতেই ২০ কোটির প্রস্তাব নিয়ে আসছে আল-ইত্তিহাদ—এমনটাই দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল। লোভনীয় এ প্রস্তাবের পর পরিস্থিতি কী দাঁড়ায়, সেটা সময়ই বলবে। সালাহকে ধরে রাখার প্রশ্নে স্বস্তিতে নেই রেডরা। সদ্য সমাপ্ত গ্রীষ্মকালীন দলবদলে ইংলিশ ক্লাবগুলোর লেনদেন ছিল রেকর্ড ২.১৩ বিলিয়ন পাউন্ড। দেদার অর্থ খরচে এ যাত্রায়ও শীর্ষে ছিল চেলসি—৪২৪.৮ মিলিয়ন পাউন্ড। তারপরও শিরোপা জয়ের দৌড়ে ফেভারিট ভাবা হচ্ছে ম্যানচেস্টার সিটিকে। হ্যাটট্রিক চ্যাম্পিয়ন সিটিকে অন্যরা আদৌ চ্যালেঞ্জ জানাতে পারবে? সিটির সামনে বড় বাধা মনে করা হচ্ছে আর্সেনালকে। গেল মৌসুমের অধিকাংশ সময় লিগের শীর্ষে থাকলে শেষদিকে খেই হারানো ক্লাবটি এবার আরও শানিত। প্রিমিয়ার লিগের দলগুলোর মধ্যে লেনদেনের রেকর্ড গড়ে ১০৫ মিলিয়ন পাউন্ডে ওয়েস্টহাম থেকে ডেক্লাইন রাইসকে দলভুক্ত করেছিল গার্সরা। ব্রাইটন থেকে মইসেস কেইসেদোকে ১১৫ মিলিয়ন পাউন্ডে কিনে সে রেকর্ড ভেঙে দিয়েছে চেলসি।

সদ্য সমাপ্ত দলবদলে চেলসি ৪২৪.৮ মিলিয়ন ব্যয় করেছে, একঝাঁক ফুটবলার বিক্রি থেকে ক্লাবটির আয় ছিল ২২০.১ মিলিয়ন পাউন্ড। চেলসির পর সবচেয়ে বেশি ব্যয় করেছে আর্সেনাল—২০৩.৫ মিলিয়ন পাউন্ড। সদ্য সমাপ্ত দলবদলে আয়-ব্যয়ের পাঁচ শীর্ষ পরিসংখ্যান নিচে দেওয়া হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে ইসরায়েলি হামলা সমঝোতা স্মারকের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে : আরাগচি

ফুটবল বিশ্বকাপে কোন দলের সমর্থক প্রধানমন্ত্রী?

চট্টগ্রাম-২ : সারোয়ার আলমগীরের রুল নিষ্পত্তির নির্দেশ, ফল স্থগিত

সাইবেরিয়ায় রুশ বোমারু বিমান বিধ্বস্ত

হোটেল ওয়েটারদের বকশিশ দেওয়ার বিধান

কালবেলায় সংবাদ প্রকাশ / অসুস্থ আবু বক্করের পাশে দাঁড়ালেন ওয়াহিদুর রহমান

বিমানবন্দরগামী যাত্রীদের নিয়ে খাদে মাইক্রোবাস

মোশাররফ করিমের ওপর হামলার দাবি এনসিপির, অভিনেতা বললেন—‘রঙ চড়িয়ে ছড়ানো’

দৌলতপুরে সাপ আতঙ্ক, আক্রান্ত ৮ জনের মধ্যে এক শিশুর মৃত্যু 

কলকাতায় মোশাররফ করিমের ওপর হামলার গুঞ্জন, যা বললেন স্ত্রী জুঁই

১০

মাতারবাড়ী সংযোগ সড়ক প্রকল্পে বালু উত্তোলনে অনিয়মের অভিযোগে হাইকোর্টে রিট

১১

দেড় বছরেও মেলেনি বেতন, সংকটে গোবিপ্রবির খণ্ডকালীন শিক্ষকরা

১২

বিজনেস এলিট ক্লাবের নতুন প্রেসিডেন্ট ড. মো. সাদী-উজ-জামান

১৩

তেলের মূল্যের পূর্বাভাস কমাল বড় বিনিয়োগ ব্যাংকগুলো

১৪

পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪

১৫

নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেতে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ  

১৬

শিশু হত্যা : অভিযুক্তের বাড়িতে আগুন 

১৭

জাবিতে জুলাইয়ে হামলা : শাস্তি কমলো নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর

১৮

ইতিহাস বদলানোর লক্ষ্যে বিশ্বকাপে নামছে আর্জেন্টিনা

১৯

ঘোষিত বিক্ষোভ মিছিলের কর্মসূচি স্থগিত করল বাংলাদেশ খেলাফত মজলিস

২০
X