শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০১:৩৫ পিএম
প্রিন্ট সংস্করণ
ভেনাসের বিদায়

জয়ে শুরু আলকারাজের

জয়ে শুরু আলকারাজের

ইউএস ওপেনের প্রথম রাউন্ড থেকে প্রথম দিনই বিদায় নিয়েছেন দিমিত্রি মেদভেদেভ। দ্বিতীয় দিনে বিদায় নিয়েছেন ভেনাস উইলিয়ামসও। তবে সহজ জয়ে ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন কার্লোস আলকারাজ। মাথা ন্যাড়া করে এবার কোর্টে নেমেছেন তিনি।

আর্থার অ্যাশ স্টেডিয়ামে ঢোকার পর অনেকেই টাক মাথার আলকারাজকে দেখে অবাক হন। রেইলি ওপেলকার বিপক্ষে সহজ জয় পেয়েছেন তিনি। প্রথম রাউন্ডে ওপেলকাকে স্ট্রেট সেটে (৬-৪, ৭-৫, ৬-৪) হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ইউএস ওপেনের দ্বিতীয় বাছাই। তবে প্রত্যাবর্তনে চমক দিতে পারেননি ভেনাস। তিন সেটের লড়াইয়ে ৩-৬, ৬-২, ১-৬ গেমে ক্যারোলিনা মুচোভার কাছে হেরেছেন তিনি। দেশের মাটিতে হতে যাওয়া ইউএস ওপেনে ওয়াইল্ড কার্ড পেয়ে ৪৪ বছর পর বেশি বয়সী খেলোয়াড় হিসেবে টুর্নামেন্টে অংশ নেন ভেনাস উইলিয়ামস। হারের পর নিজের প্রতিক্রিয়ায় বলেন, ‘আবার কোর্টে ফেরা মানে ছিল নিজেকে আরও সুস্থভাবে খেলার সুযোগ দেওয়া। যখন অসুস্থ অবস্থায় খেলেন, সেটা শুধু শরীরের মধ্যে সীমাবদ্ধ থাকে না—মনের ভেতরও আটকে যায়। তাই আজ কিছুটা মুক্তভাবে খেলতে পেরেছি, সেটাই স্বস্তির।’ ২০২৩ সালে ইউএস ওপেনেই শেষবার খেলেছিলেন ভেনাস। তারপর আবার খেলতে নেমে প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন দুইবারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন। জুলাইয়ে ডিসি ওপেনে পেটন স্টার্নসকে হারিয়ে দ্বিতীয় বয়স্কতম নারী হিসেবে টেনিস ম্যাচ জেতার নজিরও গড়েন ৪৫ বছর বয়সী ভেনাস।

পুরুষদের সিঙ্গলসে ক্যাসপার রুড ও হোলগার রুন নিজেদের ম্যাচে স্ট্রেট সেটে জিতে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। দ্বাদশ বাছাই রুড ৬-১, ৬-২, ৭-৬ গেমে হারিয়েছেন সেবাস্তিয়ান অফনারকে। আর রুন স্ট্রেট সেটে (৬-৩, ৭-৬, ৭-৬) হারিয়েছেন বটিক ভ্যান দেজান্ডস্কাল্পকে। নারী এককে পঞ্চম বাছাই মিরা আন্দ্রিভা উড়িয়ে দিয়েছেন অ্যালিসিয়া পার্কসকে। স্ট্রেট সেটে (৬-০, ৬-১) জিতেছেন তিনি। তবে দ্বাদশ বাছাই এলিনা সোয়াইতোলিনা সরাসরি ২-৬, ৪-৬ সেটে হেরেছেন অবাছাই অ্যানা বন্ডারের কাছে।

এদিকে ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠে মনিকা সেলেসকে নিয়ে কথা বলেছেন নোভাক জকোভিচ। তাকে কোচ করার প্রসঙ্গে সার্ব তারকা বলেন, ’আপাতত তার সঙ্গে কথাবার্তা চলছে। দেখা যাক কী হয়। সময় হলে আপনারা জানতে পারবেন। আপাতত প্রাথমিক কথাবার্তা ছাড়া তেমন কিছুই এগোয়নি। দুজনেই আবেগের থেকে জায়গাটা দেখছি। তিনি আমার কোচ হতে রাজি হলে দারুণ ব্যাপার হবে। এখনই এটা নিয়ে চর্চা করে লাভ নেই।’

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১০

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১১

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১২

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৪

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৫

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৬

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৭

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৮

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৯

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

২০
X