কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০৫:৩০ পিএম
অনলাইন সংস্করণ

আখের রস খাওয়া কি ভালো না ক্ষতি, যা বলছেন পুষ্টিবিদ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভয়ানক গরমে বাইরে বের হলেই গলা শুকিয়ে আসে। তখন ঠান্ডা কিছু খাওয়ার তীব্র ইচ্ছে হয়- কেউ পান করেন ঠান্ডা পানি, কেউ আবার পছন্দ করেন কোমল পানীয়। আর অনেকেই রাস্তার পাশে আখের রস খেয়ে তৃপ্ত হন, কারণ এটা স্বাভাবিকভাবে তৈরি হয় এবং তাতে ভেজালের ভয় কম থাকে।

আরও পড়ুন : একটিমাত্র ভুলে চা হয়ে যায় বিষ

আরও পড়ুন : ৩০ দিন ভাত-রুটি ছাড়লে যে পরিবর্তন আসবে

আখের রসের স্বাদ যেমন চমৎকার, তেমনি অনেকে ভাবেন এটি শরীর ঠান্ডা রাখে, পানি ও শক্তির ঘাটতি মেটায়। কিন্তু আসলেই কি এটা স্বাস্থ্যকর, নাকি গরমে খেলে ক্ষতি হতে পারে? এ নিয়ে কথা বলেছেন পুষ্টিবিদ অরিজিৎ দে।

আখের রসে কী আছে?

আখের রস এক ধরনের প্রাকৃতিক পানীয়, যাতে থাকে নানা ধরনের খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট। এটি শরীর ঠান্ডা রাখতে, ক্লান্তি কমাতে ও সাময়িকভাবে শক্তি বাড়াতে সাহায্য করতে পারে। অনেকেই একে ‘প্রাকৃতিক এনার্জি ড্রিংক’ বলেন।

তবে জানুন সমস্যা কোথায়?

পুষ্টিবিদ অরিজিৎ দে বলছেন, আখের রসে গ্লাইসেমিক ইনডেক্স অনেক বেশি। অর্থাৎ, এটি খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়ে। তাই ডায়াবেটিস রোগীদের জন্য এটি একদমই উপযুক্ত নয়।

এছাড়া, অতিরিক্ত খেলে এটি রক্তকে পাতলা করতে পারে, কোলেস্টেরল বাড়াতে পারে, এমনকি হৃদরোগ ও মেটাবলিক সমস্যার ঝুঁকিও বাড়াতে পারে। তাই যাদের আগে থেকেই এসব সমস্যা আছে, তাদের জন্য আখের রস সাবধানে খাওয়া উচিত।

গরমে খেলে বাড়ে ঝুঁকি

তীব্র গরমে অনেকে হিট স্ট্রোক, মাথা ঘোরা বা বমি বমি ভাবের মতো সমস্যায় পড়েন। এই অবস্থায় রাস্তার পাশে খোলা জায়গায় রাখা আখের রস খেলে পেট খারাপ, ডায়রিয়া, এমনকি সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে।

এছাড়াও, আখের রসে পলিকোসানল নামে একটি উপাদান থাকে, যা কারও কারও ক্ষেত্রে ঘুমের সমস্যা, মাথাব্যথা বা হজমে সমস্যা তৈরি করতে পারে।

কীভাবে খেলে ভালো?

- যদি খেতে চান, তাহলে খুব পরিষ্কার ও স্বাস্থ্যসম্মতভাবে তৈরি আখের রস খাওয়া জরুরি।

- খালি পেটে নয়, খাবার খাওয়ার ১-২ ঘণ্টা পর খাওয়া ভালো।

- লেবুর রস, আদা বা পুদিনা পাতা মিশিয়ে খেলে হজমেও সহায়ক হয়।

- মাঝে মাঝে ১-২ গ্লাস খেলে সমস্যা নেই, তবে প্রতিদিন বা অতিরিক্ত খাওয়া ঠিক নয়।

আরও পড়ুন : লাল না সবুজ আপেল, কোনটা বেশি উপকারী?

আরও পড়ুন : বাসি রুটি-ঘি দিয়ে বানানো যায় স্বাস্থ্যকর সকালের নাস্তা

আখের রস একদিকে প্রাকৃতিক ও সতেজ করার মতো পানীয়, কিন্তু অন্যদিকে কিছু স্বাস্থ্যঝুঁকিও আছে- বিশেষ করে গরমে ও খোলা জায়গায় তৈরি হলে। তাই চোখ বন্ধ করে ‘শুধু ভালো’ ভাবার সুযোগ নেই। পরিষ্কার-পরিচ্ছন্নভাবে তৈরি হলে এবং পরিমাণে খাওয়া হলে মাঝে মাঝে উপকার মিলতে পারে।

সঠিক সময়, পরিমাণ ও পদ্ধতিতে খাওয়াই এখানে আসল চাবিকাঠি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১০

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১১

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

১২

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

১৩

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

১৪

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৫

১৯৭১ : একটি গ্রামের গল্প

১৬

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

১৭

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

১৮

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৯

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

২০
X