স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১২:৫১ এএম
অনলাইন সংস্করণ

মাদুশঙ্কার হ্যাটট্রিকে লঙ্কানদের রুদ্ধশ্বাস জয়

শ্রীলঙ্কা ক্রিকেট দল। ছবি: সংগৃহীত
শ্রীলঙ্কা ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে নাটকীয় এক জয় ছিনিয়ে নিল শ্রীলঙ্কা। জিম্বাবুয়ের শেষ ওভারে দরকার ছিল ১০ রান, ক্রিজে ছিল দুই সেট ব্যাটার—সিকান্দার রাজা ও টনি মুনইঙ্গা। ঠিক তখনই বল হাতে নিলেন দিলশান মাদুশঙ্কা। পরিণতি—হ্যাটট্রিক! আর সেই জাদুকরী স্পেলে জিম্বাবুয়েকে ৭ রানে হারাল লঙ্কানরা।

শেষ ওভারে রাজা অপরাজিত ছিলেন ৯২ রানে, মুনইঙ্গা ৪২-এ। ম্যাচ প্রায় হাতের মুঠোয় ছিল স্বাগতিকদের। কিন্তু প্রথম তিন বলেই তিন উইকেট তুলে নেন মাদুশঙ্কা। বাকি তিন বলে মাত্র ২ রান দেন তিনি। ফলে ২৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৯১/৮ রানে থেমে যায় জিম্বাবুয়ে।

ব্যাট হাতে সেরা ছিলেন সিকান্দার রাজা। ৮৭ বলে ৯২ রানের ইনিংসে ছিল ৮টি চার। ওপেনার বেন কারান (৭০), অধিনায়ক শন উইলিয়ামস (৫৭) ও অপরাজিত মুনইঙ্গা (৪৩*) লড়াইয়ে রাখলেও জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি স্বাগতিকরা।

শ্রীলঙ্কার পক্ষে মাদুশঙ্কা ১০ ওভারে ৬২ রান খরচায় নিলেন ৪ উইকেট। তার সঙ্গে আসিথা ফার্নান্দো নিলেন ৩ উইকেট, আর কামিন্দু মেন্ডিস পেলেন ১টি।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ২৯৮/৬ রান তোলে লঙ্কানরা। ওপেনার পাথুম নিসাঙ্কা করেন ৯২ বলে ৭৬, জানিথ লিয়ানাগে খেলেন অপরাজিত ৭০ রানের ইনিংস। কামিন্দু ঝড়ো ৫৭ রান করেন মাত্র ৩৬ বলে। এছাড়া কুশল মেন্ডিস (৩৮) ও সাদীরা সমারাবিক্রমা (৩৫) ছোট কিন্তু কার্যকরী ইনিংস খেলেন।

জিম্বাবুয়ের হয়ে রিচার্ড এনগারাভা নিলেন ২ উইকেট, আর মুজারাবানি, গওয়ান্ডু, রাজা ও উইলিয়ামস ভাগাভাগি করে নেন আরও চারটি।

এই জয়ে দুই ম্যাচ সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা। রোববার একই ভেন্যুতে হবে সিরিজের শেষ ওয়ানডে, যা এখন রূপ নিয়েছে জিম্বাবুয়ের জন্য বাঁচা-মরার লড়াইয়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, নাবিক নিহত

কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি: শ্রমমন্ত্রী

ছাতাবোমা / বোতামে চাপ লাগলেই ঘটত বিস্ফোরণ, বেড়িয়ে এলো নতুন তথ্য

সুফল আগামী বছরই / রাজশাহীর সুপেয় পানির সংকট কাটাতে দ্রুত এগোচ্ছে মেগা প্রকল্প

বিশ্লেষণ / ইউক্রেনে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে ‘সাপ-ব্যাঙের লড়াই’, কোণঠাসা জেলেনস্কি

বৃষ্টিতে বিপর্যস্ত আইলা কবলিত ৪ গ্রামের ১২ কিমি রাস্তা

আজই বঙ্গভবনকে বিদায় জানাতে পারেন মো. সাহাবুদ্দিন

ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ

গাজীপুরে ‘বাঘ’ আতঙ্ক, বন বিভাগের ধারণা মেছো বিড়াল

এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের

১০

ইউক্রেনের ড্রোন হামলার জেরে ব্যবস্থা নিয়েছিল ফিনল্যান্ড

১১

চিকিৎসকের ভুলে পঙ্গু হওয়ার পথে ৩ জন, দাবি স্বজনদের

১২

আলুবোঝাই পিকআপে ৪০ কেজি গাঁজা, আটক ৩

১৩

৩,৩২৪ টাকা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৪

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

১৫

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

১৬

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু ও হাঁস-মুরগির মৃত্যু

১৭

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৮

নিউজউইকের পর্যালোচনা / ট্রাম্পকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ইরান যুদ্ধ, কমেছে জনপ্রিয়তা

১৯

সকালের মধ্যে বিভিন্ন অঞ্চলে হবে ঝড়, আছে বজ্রবৃষ্টির শঙ্কাও

২০
X