গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০২:৫২ এএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০২:৫৭ এএম
অনলাইন সংস্করণ

নুরের ওপর হামলার প্রতিবাদে নিজ উপজেলায় বিক্ষোভ

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় গণঅধিকার পরিষদের নেতাদের বিক্ষোভ। ছবি : কালবেলা
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় গণঅধিকার পরিষদের নেতাদের বিক্ষোভ। ছবি : কালবেলা

রাজধানীর কাকরাইলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে পটুয়াখালীর গলাচিপায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন দলের নেতা-কর্মীরা।

শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে গলাচিপা পৌর মঞ্চ থেকে স্থানীয় গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা এ মশাল মিছিল বের করেন। মিছিলটি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন কাজী অফিস মসজিদের সামনে গিয়ে শেষ হয়।

পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক সোয়েবুর রহমান সোহেল, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি আবু নাঈম, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আমির হোসেন, সদস্য সচিব মো. নাজমুল হাসান, পৌর যুব অধিকার পরিষদের সদস্য সচিব মো. বশির রাড়ী, ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফ বিল্লাহ।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব জাকির মুন্সি, পৌর আহ্বায়ক লিটন মাতব্বর, সদস্য সচিব রেজা মাহমুদ, যুব অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ রাসেল, সদস্য সচিব আবুল হোসেন প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, ‘সেনাবাহিনী ও পুলিশ ভিপি নুরের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। অন্তর্বর্তীকালীন এনজিও সরকার তাকে রক্তাক্ত করেছে। ২০১৮ সাল থেকে রাজপথে আন্দোলনের মাধ্যমে তিনি যেভাবে কোটা সংস্কারের আন্দোলন গড়ে তুলেছিলেন, সেই ভূমিকা দিয়েই আওয়ামী সরকারের পতন হয়েছিল। অথচ আজও বিভিন্ন বাহিনী ও তাদের সহযোগী রাজনৈতিক দলগুলো দেশে দমন-পীড়ন চালাচ্ছে।’

বক্তারা সাত ঘণ্টার মধ্যে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ ও জিএম কাদেরের গ্রেপ্তারের দাবি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুথি নিয়ন্ত্রিত হোদেইদায় সৌদি হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইয়েমেনি গোষ্ঠীর

ইবাদতে তৃপ্তি পাচ্ছেন না? তাহলে এই ৪টি কাজ করুন

একের পর এক কল ও বার্তায় সাড়া মেলেনি স্বামীর, শেষ রাতে এলো মৃত্যুর খবর

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী

একে একে চার পরিবহনের সংঘর্ষ, প্রাণ গেল ২ ভাইয়ের

প্রবাসীর ঘামে সমৃদ্ধ মাতৃভূমির অর্থনীতি

ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন জেলেনস্কি

ছয় দিনেও গ্রেপ্তার হয়নি হারিচ হত্যার আসামিরা

আসামে বন্যায় আরও ১৪ জনের মৃত্যু

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় তাহাফফুজে খতমে নবুওয়তের ত্রাণ বিতরণ

১০

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি তাসমিয়াহ, সম্পাদক জামিল

১১

নরসিংদীতে ইয়াবাসহ আরএমও আটক

১২

গার্দিওলার এক ‘না’তেই বিপাকে ইতালি, নতুন আলোচনায় কে?

১৩

৩ জেলায় নিয়োগ দিচ্ছে আরএফএল, ৩০ বছর হলেই আবেদন

১৪

শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, আবেদন শেষ ১ আগস্ট

১৫

প্রেমিকাকে নিয়ে কটূক্তি, বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

১৬

নিরাপত্তা শঙ্কায় ইসরায়েলগামী ফ্লাইট বাতিল ২ দেশের

১৭

নিয়োগ দিচ্ছে ইবনে সিনা, ২৫ বছর হলেই আবেদন

১৮

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, নেই বন্যার কোনো ঝুঁকি

১৯

দৌড়ানোর সময় হার্ট অ্যাটাক, সিপিআরে প্রাণ বাঁচালেন চিকিৎসক

২০
X