কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০৩:৫১ পিএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০৩:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

চীন থেকে দেওয়া সারজিসের স্ট্যাটাস ভাইরাল

সারজিস আলম। ছবি : সংগৃহীত
সারজিস আলম। ছবি : সংগৃহীত

চীনে চার দিনের দলীয় সফরে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৮ নেতা। গত ২৬ আগস্ট রাত ১০টায় ঢাকা থেকে রওনা দেন তারা।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ।

এদিকে, শুক্রবার (২৯ আগস্ট) চীন থেকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন সারজিস আলম, যা এরই মধ্যে ভাইরাল হয়েছে।

পোস্টে তিনি লিখেছেন, ‘আমরা চায়নাকে যতটা উন্নত ভাবি, অবকাঠামোগত উন্নয়নের দিক থেকে চায়না তার চেয়ে অনেক বেশি উন্নত।’

এরই মধ্যে ৪ ঘণ্টায় স্ট্যাটাসটিতে ১ লাখ ৩১ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে। সাড়ে ১৫ হাজারের বেশি মন্তব্য এবং দেড় হাজারের বেশি শেয়ার হয়েছে।

এর আগে গত ২১ আগস্ট চীন সফর উপলক্ষে এনসিপির এই প্রতিনিধিদলের জন্য এক সংবর্ধনার আয়োজন করে ঢাকাস্থ চীনা দূতাবাস।

কালবেলা/এনএএস/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

শোকেরও ছুটি নেই

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১০

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১১

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১২

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১৩

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

১৪

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৫

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

১৬

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

১৭

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৮

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১৯

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

২০
X