রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০১:১২ এএম
অনলাইন সংস্করণ

আহত নুরকে দেখতে ঢামেকে প্রেস সচিব

নুরুল হক নুর ও প্রেস সচিব শফিকুল আলম। ছবি : সংগৃহীত
নুরুল হক নুর ও প্রেস সচিব শফিকুল আলম। ছবি : সংগৃহীত

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (২৯ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে তিনি ঢামেকের জরুরি বিভাগে পৌঁছে নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় হাসপাতালের চিকিৎসকদের কাছ থেকেও বিস্তারিত তথ্য নেন তিনি।

এর আগে সন্ধ্যার দিকে বিজয় নগর ও পরে কাকরাইল এলাকায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে তীব্র সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সড়কে আগুন দেওয়ার ঘটনায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালালে নুরসহ গণঅধিকার পরিষদের আরও কয়েকজন নেতা-কর্মী আহত হন।

প্রথমে আহতদের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলেও উন্নত চিকিৎসার প্রয়োজন হলে রাত ১১টার দিকে নুরকে ঢামেক হাসপাতালে আনা হয়। এ সময় তিনি রক্তাক্ত অবস্থায় ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ঘটনার পরপরই সেনাবাহিনী, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য এলাকায় মোতায়েন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১০

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১১

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১২

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৩

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৪

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৫

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৬

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৮

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৯

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

২০
X