স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১২:১৬ এএম
অনলাইন সংস্করণ

ভারতীয় বক্সারকে হারিয়ে ইতিহাস গড়লেন হাসান শিকদার

হাসান শিকদার। ছবি : সংগৃহীত
হাসান শিকদার। ছবি : সংগৃহীত

বাংলাদেশি বক্সার হাসান শিকদার লিখলেন ইতিহাস। ভারতের লোকেশ দাঙ্গিকে হারিয়ে তিনি জিতেছেন ডব্লিউবিসি এশিয়ান কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের শিরোপা—যা বাংলাদেশের বক্সিং ইতিহাসে প্রথম কোনো ডব্লিউবিসি শিরোপা জয়।

বসুন্ধরার কনভেনশন সেন্টারে এএফ বক্সিং প্রমোশন আয়োজিত ‘এক্স ৩৬০ ফাইট নাইট’–এর রোমাঞ্চকর লড়াইয়ে নবম রাউন্ডে প্রতিপক্ষকে নকআউট করে জয় নিশ্চিত করেন হাসান। ১০ রাউন্ডের উত্তেজনাপূর্ণ ম্যাচে তার এই জয় শুধু ব্যক্তিগত নয়, জাতীয় পর্যায়েও নতুন মাইলফলক।

জয়ের পর আবেগঘন প্রতিক্রিয়ায় হাসান বলেন,“দীর্ঘ পাঁচ বছরের কষ্ট আজ স্বার্থক হলো। এ অর্জনকে আমি আন্তর্জাতিক সাফল্যের ধারাবাহিকতার শুরু হিসেবে দেখতে চাই। ভবিষ্যতেও দেশকে গর্বিত করার চেষ্টা অব্যাহত থাকবে।”

তিনি মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়ে বক্সিংয়ে সুযোগ করে দেওয়ার জন্য এএফ বক্সিং প্রমোশনের চেয়ারম্যান আসাদুজ্জামানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এএফ বক্সিং প্রমোশনের কমিশনার আসাদুজ্জামান দীর্ঘদিন ধরে বিশ্বব্যাপী বক্সিং অঙ্গনে কাজ করছেন এবং বাংলাদেশকে ডব্লিউবিসিতে প্রতিনিধিত্ব করাচ্ছেন। দেশের এই ঐতিহাসিক সাফল্যে আশাবাদী হয়ে তিনি মনে করেন, যেভাবে দেশের বক্সিং আগাচ্ছে, সব ঠিক থাকলে ২০২৭ সালের মধ্য বাংলাদেশ থেকে কেউ বিশ্ব চ্যাম্পিয়ন হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১১

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১২

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৩

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৪

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৫

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৬

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৭

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৮

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৯

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

২০
X