বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৯ এএম
প্রিন্ট সংস্করণ

বিশ্বকাপ ও পাকিস্তান সিরিজ নিয়ে জটিলতায় হকি

বিশ্বকাপ ও পাকিস্তান সিরিজ নিয়ে জটিলতায় হকি

জুনিয়র বিশ্বকাপে পরাশক্তিদের চমকে দেওয়ার লক্ষ্য বাংলাদেশের ডাচ কোচ সিগফ্রিড আইকম্যানের। এজন্য মালয়েশিয়া যাচ্ছে বাংলাদেশ দল। সেখান থেকে ফিরে সুইজারল্যান্ড যাওয়ার পরিকল্পনা আছে। অনূর্ধ্ব-২১ দলের এ পরিকল্পনার মধ্যে বাদ সাধছে সিনিয়র জাতীয় দলের পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ।

সদ্য সমাপ্ত এশিয়া কাপ হকিতে ষষ্ঠ স্থানে ছিল বাংলাদেশ। এশিয়ান হকি সংস্থার নতুন নিয়মের ফলে বিশ্বকাপ বাছাইয়ের যোগ্যতা অর্জনের লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলতে হবে ষষ্ঠ স্থানে থাকা দলকে। এশিয়ান হকি ফেডারেশন দ্রুতই এ সিরিজ আয়োজনের তাগিদ দিচ্ছে। কিন্তু অনূর্ধ্ব-২১ দলের প্রস্তুতি নিরবচ্ছিন্ন করতে বাংলাদেশ চায় পাকিস্তানের বিপক্ষে সিরিজ পিছিয়ে নিতে।

এ প্রসঙ্গে গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক কর্নেল (অব.) রিয়াজুল হাসান বলছিলেন, ‘আমরা চাই অনূর্ধ্ব-২১ দলের প্রস্তুতি পূর্ণাঙ্গ ও পরিপূর্ণ হোক। দলটির প্রস্তুতির মধ্যে কোনো বিরতি চাই না। এ নিয়ে ডাচ কোচের সঙ্গে আলোচনাও হয়েছে। আমরা প্লে-অফ সিরিজের সূচি নিয়ে কাজ করছি।’ পাকিস্তান সিরিজ সম্পর্কে ফেডারেশনের সাধারণ সম্পাদক বলছিলেন, ‘আমরা একটি সময় নিয়ে আলোচনা করছি। চলতি মাসের শেষ দিকে সিদ্ধান্ত হবে। সিরিজ আয়োজনের খরচও আমাদের। কোনো কারণে আমরা সিরিজ আয়োজন করতে না পারলে পাকিস্তান বিশ্বকাপ বাছাইয়ে খেলার সুযোগ পাবে।’

অনূর্ধ্ব-২১ দলের প্রস্তুতি সম্পর্কে কোচ সিগফ্রিড আইকম্যান বলছিলেন, ‘আমি খেলোয়াড়দের নিয়ে খুঁটিনাটি কাজ করার চেষ্টা করছি। বিশেষ করে রক্ষণভাগ ও গোলরক্ষকের মধ্যে সমন্বয় এবং কৌশলগুলো দেখানোর চেষ্টা করেছি। বিশ্বকাপে আমার লক্ষ্য থাকবে ভালো হকি খেলে অস্ট্রেলিয়াসহ বড় দলগুলোকে চমকে দেওয়া।’

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X