ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ০৫:৩৫ এএম
প্রিন্ট সংস্করণ

তবুও জাকেরের পাশে বিসিবি

তবুও জাকেরের পাশে বিসিবি

৯, ৪, ৫, ৬—টানা চার ম্যাচে এমন পারফরম্যান্স জাকের আলী অনিকের। এর মধ্যে তিনটিতেই বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছেন এই কিপার-ব্যাটার। অধিনায়কের এমন ছন্দহীনতা দলের পারফরম্যান্সেও প্রভাব ফেলে বলে মনে করেন ক্রিকেট বিশ্লেষকরা। তবে এখনই চিন্তিত নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, প্রসেস অনুযায়ী অধিনায়কত্ব পালন করছেন জাকের।

এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচের পর চোটে পড়েন নিয়মিত অধিনায়ক লিটন দাস। এর পরই নেতৃত্ব দেন জাকের। পরপর দুই ম্যাচেই তার নেতৃত্বে জয়হীন ছিল দল। টুর্নামেন্টের ফাইনালে ওঠার সহজ সুযোগটাও তাই হয় হাতছাড়া। অধিনায়ক নিজেই ছিলেন না ছন্দে। দুই ম্যাচেই তার রান ছিল ৪ ও ৫। এবার আফগান সিরিজেও লিটন না থাকায় নেতৃত্ব দিতে হচ্ছে জাকেরকে। কিন্তু সেখানেও ব্যর্থ তিনি। অবশ্য তার অধিনায়কত্ব পাওয়াকে প্রসেসের অংশ মনে করেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন, ‘এশিয়া কাপে জাকের আমাদের সহকারী অধিনায়ক ছিল। লিটন চোটে পড়ায় স্বাভাবিকভাবেই নেতৃত্ব দিতে হচ্ছে তাকে।’

ব্যাটে রান নেই। একাদশে সুযোগ পাওয়ার যোগ্যতাও হারাতে বসছেন জাকের। অধিনায়কের এমন হতশ্রী পারফরম্যান্স ঘিরে এরই মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। অনেকের সমালোচনায় বিদ্ধ হচ্ছেন তিনি। কিন্তু এসব নিয়ে এখনই কোনো ভাবনা নেই বিসিবির। উল্টো খারাপ সময়ে জাকেরের পাশেই আছেন তারা। নাজমুল আবেদীন বলেছেন, ‘একটা সিরিজের পারফরম্যান্স দেখেই ভালো খারাপ বলা যায় না। আমরা তার পারফরম্যান্স পর্যবেক্ষণ করছি। আশা করি, দ্রুতই রানে ফিরবে।’ উদাহরণ হিসেবে আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজের কথাও মনে করালেন বিসিবির এই পরিচালক। তবে চোট থেকে লিটনের ফেরার পর সবকিছু আবার নতুন করে চিন্তার সুযোগ হবে বলেও মনে করেন তিনি।

অবশ্য বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটে এমন সমস্যা আগেও দেখা গিয়েছিল। সেবারও কিপার-ব্যাটার নুরুল হাসান সোহানকে করা হয়েছিল দলের সহকারী অধিনায়ক। কিন্তু এক-দুই সিরিজেই তার ব্যাটে আর রানের দেখা মিলছিল না। ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল বিসিবিও। অধিনায়ক নিজেই যখন ছন্দহীন, তখন দলের ওপর তার প্রভাব নিয়েও ছিল আলোচনা। শেষ পর্যন্ত দল থেকেই বাদ পড়েন সোহান। এবার এশিয়া কাপ দিয়ে ফিরেছেন বটে। তবে

সব ম্যাচে একাদশে সুযোগ হয়নি তার। আফগান সিরিজের প্রথম ম্যাচে সুযোগ পেয়েই দারুণ এক ক্যামিও খেলেছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X