শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৬:২১ পিএম
অনলাইন সংস্করণ

একটি দল ফায়দা লুটতে মুক্তিযোদ্ধাদের হাইজ্যাক করেছে : নুরুদ্দিন অপু

বক্তব্য দেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : কালবেলা
বক্তব্য দেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : কালবেলা

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব ও শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট-ভেদরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, মুক্তিযুদ্ধ কোনোভাবেই বিতর্কিত নয়। গত ১৭ বছর ধরে একটি দল নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য মুক্তিযোদ্ধাদের হাইজ্যাক করে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা করেছে।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।

নুরুদ্দিন অপু বলেন, বিএনপি হচ্ছে মুক্তিযোদ্ধাদের দ্বারা প্রতিষ্ঠিত একটি দল। ১৯৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণায় সাড়া দিয়ে সমগ্র জাতি ঐক্যবদ্ধভাবে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিল। সেই ঐতিহাসিক সত্য অস্বীকার করার কোনো সুযোগ নেই। এ দেশের অন্যকোনো রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতারা সরাসরি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ছিলেন না। সেই দিক থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলই একমাত্র দল, যার প্রতিষ্ঠাতা সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ছিলেন।

তিনি বলেন, মুক্তিযোদ্ধারা এ দেশের শ্রেষ্ঠ সন্তান। তাদের সম্মান ও মর্যাদা রক্ষায় বিএনপি সব সময় আন্তরিক। কিন্তু দুঃখজনকভাবে একটি দল দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধাদের দলীয়করণ করে নিজেদের রাজনৈতিক ফায়দা লুটেছে। এতে করে মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং সমাজে বিভাজন সৃষ্টি হয়েছে।

অপু বলেন, বিএনপি ক্ষমতায় এলে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য বাস্তবভিত্তিক ও সম্মানজনক পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। মুক্তিযোদ্ধা পরিবারগুলোর সামাজিক নিরাপত্তা, চিকিৎসা, বাসস্থান ও কল্যাণ নিশ্চিত করতে দলের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। মুক্তিযোদ্ধার সন্তান এবং স্বাধীনতার ঘোষকের সন্তান হিসেবে তারেক রহমান মুক্তিযোদ্ধাদের প্রতি বিশেষ শ্রদ্ধাশীল এবং তাদের কল্যাণে নানা উদ্যোগ গ্রহণের পরিকল্পনা করছেন।

মতবিনিময় সভায় উপস্থিত মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা, মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১১

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১২

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৩

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৪

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৫

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৬

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১৭

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১৮

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৯

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

২০
X