স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৯:০৪ এএম
প্রিন্ট সংস্করণ
নিউজিল্যান্ড-ইংল্যান্ড টি-২০ সিরিজ

দুই ‘ল্যান্ডের’ টি-টোয়েন্টি লড়াই

দুই ‘ল্যান্ডের’ টি-টোয়েন্টি লড়াই

এমনিতেই টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো দলকে ফেভারিট বলার সুযোগ নেই। যত খর্ব শক্তির দলই হোক না কেন, কুড়ি ওভারের ক্রিকেটে চাইলে তাদের পক্ষেও জেতা সম্ভব। তাই নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজে কোনো দলকে ফেভারিট বলা সম্ভব নয়। তবে খেলা যেহেতু ঘরের মাঠে, তাই একটু হলেও এগিয়ে থাকবে নিউজিল্যান্ডই।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর শুরু হবে ওয়ানডে সিরিজ। সেটাও তিন ম্যাচের। ক্রইস্টচার্চে আজ প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দুই ল্যান্ড মুখোমুখি হবে। এমনিতে পরিসংখ্যানে এগিয়ে ইংল্যান্ড। দুই দল এ পর্যন্ত ২৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। ইংল্যান্ড জিতেছে ১৬টিতে। আর ১০টি ম্যাচ জিতেছে নিউজিল্যান্ড। একটি ম্যাচ ফল ছাড়া শেষ হয়। আজ দুই দলের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না কেন উইলিয়ামসন। সবশেষ ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মাঠে নেমেছিলেন তিনি। এরপর আর নিউজিল্যান্ডের জার্সিতে তাকে খেলতে দেখা যায়নি। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য যে ১৪ সদস্যের দল দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি), সেখানে শারীরিক জটিলতার কারণে রাখা হয়নি উইলিয়ামসনকে। তার মতো অভিজ্ঞ ক্রিকেটার না থাকায় কিছুটা সমস্যায় পড়বে স্বাগতিকরা। নিউজিল্যান্ডের কোচ রব ওয়াল্টার বলেন, ‘উইলিয়ামসন কেমন ব্যাটার, সেটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। সে বিশ্বমানের। আশা করছি, দুই সপ্তাহ বিশ্রামের পর সে ফিরতে পারবে। তাকে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ ও ওয়েস্ট ইন্ডিজ সফরে পাওয়ার অপেক্ষায় আছি।’ তা ছাড়া অস্ট্রেলিয়ার মতো ইংল্যান্ডের বিপক্ষেও পূর্ণ শক্তির দল পাচ্ছে না নিউজিল্যান্ড। ইনজুরি থেকে সেরে ওঠেননি গ্লেন ফিলিপস, অ্যাডাম মিলনে, ফিন অ্যালেন, উইল ও রুর্করা। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ছিটকে গেছেন বেন সিয়ার্স। দলে জায়গা হয়নি ইশ শোধির মতো অভিজ্ঞ স্পিনারের। তবে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন মিচেল স্যান্টনার ও রাচিন রবীন্দ্র। হ্যারি ব্রুকের নেতৃত্বে ইংল্যান্ড অবশ্য পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে। আজ প্রথম টি-টোয়েন্টির পর নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ২০ অক্টোবর দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। এই দুটি ম্যাচই হবে ক্রাইস্টচার্চের হেগলি ওভালে। ২৩ অক্টোবর ইডেন পার্কে সিরিজের শেষ টি-টোয়েন্টি খেলবে দুই দল। ওয়ানডে সিরিজ শুরু হবে ২৬ অক্টোবর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমানে ট্যাংকারে ভারতীয় নাবিকের মৃত্যু

আমিনবাজারে ডিবির জালে মাদকচক্র, আটক ৩

ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বেরোবি ও বিসিকের ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মৌসুমি বায়ু সক্রিয়, ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

‘১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ হাজারই হবেন নারী’

ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন / বিশ্বকাপ আসতেই কেন সংঘর্ষে জড়াচ্ছেন বাংলাদেশি আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকসহ নিহত ২

টিকটকে পরিচয়, একসঙ্গে থাকার সিদ্ধান্ত দুই তরুণীর

শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ইরানে কাতারের প্রতিনিধিদল

১০

বিশ্বকাপে জিতেছে, মিরপুরে কি পারবে অস্ট্রেলিয়া?

১১

ঘুরতে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ আটক ৩

১২

সরকারি স্বাস্থ্যসেবায় অবহেলা অনিয়ম গ্রহণযোগ্য নয় : স্বাস্থ্যমন্ত্রী

১৩

থানার ব্যারাকে পুলিশ কনস্টেবলের মৃত্যু, কী লিখে গেলেন চিরকুটে

১৪

স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা

১৫

বেনজীরের গ্রেপ্তার ইস্যুতে সংসদকে অবহিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

শূন্যরেখায় ৯ নাগরিক / বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

১৭

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে ‘অতি দ্রুত’ দেশে আনা হবে

১৮

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

১৯

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

২০
X