স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০১:৫৪ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টি দলে ফিরছেন দুই তারকা ক্রিকেটার

টি-টোয়েন্টি দলে ফিরছেন বাবর আজম। ‍ছবি : সংগৃহীত
টি-টোয়েন্টি দলে ফিরছেন বাবর আজম। ‍ছবি : সংগৃহীত

পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম এবং পেসার নাসিম শাহ আবারও টি-টোয়েন্টি দলে ফেরার পথে রয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজের জন্য চূড়ান্ত দলে জায়গা পেতে যাচ্ছেন তারা। পাকিস্তানের গণমাধ্যম এমন তথ্য নিশ্চিত করেছে।

পিসিবি এক নির্বাচক জানান, বর্তমানে সব ক্রিকেটারের জন্যই জাতীয় দলের দরজা খোলা আছে। সাদা বলের ফরম্যাটে নিয়মিত মুখ বাবর আজম ও নাসিম শাহ দুজনই বিবেচনায় রয়েছেন।

২০২৪ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে শেষ টি-টোয়েন্টি খেলার পর প্রোটিয়াদের বিপক্ষেই ডাক পেতে যাচ্ছেন তিনি। অন্যদিকে, নাসিম শাহ সর্বশেষ পাকিস্তানের হয়ে নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছিলেন।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির শেষপ্রান্তে রয়েছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের স্কোয়াডে বিশ্বকাপ দলের সম্ভাব্য খেলোয়াড়দেরই অন্তর্ভুক্ত করার পরিকল্পনা চলছে। পাকিস্তান এখন শুধু টি-টোয়েন্টি নয়; বরং ওয়ানডে সিরিজের জন্যও প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

জানা গেছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) মাঠকর্মীদের নির্দেশ দিয়েছে যেন ব্যাটারদের জন্য ফ্ল্যাট উইকেট না বানানো হয়। দক্ষিণ আফ্রিকার শক্তিশালী ব্যাটিং লাইনআপ মাথায় রেখে স্পিন সহায়ক উইকেটের দেখা মিলতে পারে প্রোটিয়া সিরিজে।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচ হবে রাওয়ালপিন্ডিতে এবং পরের দুটি ম্যাচ গাদ্দাফি স্টেডিয়াম, লাহোরে। ৪ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে হবে সেই ম্যাচগুলো।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্রে জবাবদিহি অনির্দিষ্টকাল এড়িয়ে যাওয়া যায় না: শশী থারুর

বিশ্বকাপের পর নীরব মেসি, তার শেষ ম্যাচ নিয়ে মুখ খুললেন পারেদেস

দেশের ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধের নির্দেশ

প্রেমিকের মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন অথৈ

অপূর্ণ প্রেম নিয়ে মুখ খুললেন শাকিব খান

গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ 

বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে

মালদ্বীপ পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

৫ বছরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে: বিদ্যুৎমন্ত্রী 

বাকি ২ দাবিও মেনে নেওয়ার আশ্বাস সরকারের, আন্দোলন স্থগিতের আভাস

১০

আশুলিয়ায় ফিল্মি স্টাইলে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি, জিম্মি উদ্ধার

১১

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ খসে পড়ছে পলেস্তারা

১২

দেশে কার্যক্রম শুরু করল ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’

১৩

আকিজ এভিয়েশনের বাণিজ্যিক হেলিকপ্টারের পরিষেবা চালু

১৪

২০৩০ বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য বিশেষ সুবিধা

১৫

ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে ৪০, এক দিনে হাসপাতালে ভর্তি ৪৩৯

১৬

হাত জোড় করে শিক্ষক বললেন, ‘তোমরা আমার ক্ষতি করো না’

১৭

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৮

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর প্রতিক্রিয়া জানালেন সোনম ওয়াংচুক

১৯

নালায় মিলল বস্তাবন্দি বিপুল বুলেট

২০
X