স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০৮:১৬ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ

বাংলাদেশ ফুটবল দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ফুটবল দল। ছবি : সংগৃহীত

বিশ্ব ফুটবলের র‌্যাংকিংয়ে ছোট হলেও তা বাংলাদেশের জন্য বড় এক সুখবর। এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের মাঠে দারুণ লড়াই করে ড্র করার পুরস্কার মিলল ফিফার হালনাগাদ তালিকায়। এক ধাপ এগিয়ে ১৮৩তম স্থানে উঠে এসেছে হামজা-জামালরা।

সেপ্টেম্বরের উইন্ডো শেষে প্রকাশিত ফিফা র‌্যাংকিংয়ে ১৮৪তম অবস্থানে ছিল বাংলাদেশ। এক মাস পর অক্টোবরের আপডেটে উন্নতি ঘটল তাদের অবস্থানে। হংকংয়ের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে ঘরের মাঠে বড় ব্যবধানে হারের পরও অ্যাওয়ে ম্যাচে ১-১ গোলে ড্র করে মূল্যবান রেটিং পয়েন্ট অর্জন করে লাল-সবুজের দল। র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৩৮ ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষের মাঠে এমন ফলই পরিবর্তন এনেছে অবস্থানে।

আগামী মাসে বাংলাদেশের সামনে আরও উন্নতির সুযোগ রয়েছে। ফিফা উইন্ডোর সর্বশেষ ম্যাচে ১৮ নভেম্বর ঢাকায় মুখোমুখি হবে প্রতিবেশী ভারত। বাফুফে চেষ্টা করছে তার আগেই আরেকটি প্রীতি ম্যাচ আয়োজনের। এই দুই ম্যাচে ইতিবাচক ফল পেলে র‌্যাংকিংয়ে আরও উন্নতি সম্ভব বলে আশাবাদী কোচিং স্টাফ।

এদিকে, ফিফার হালনাগাদ র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। এক ধাপ উপরে উঠে দ্বিতীয় স্থানে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, আর এক ধাপ নেমে তৃতীয় হয়েছে ফ্রান্স। এশিয়ায় শীর্ষে জাপান (১৯তম), ভারত দুই ধাপ নেমে ১৩৬তম, আর হংকং বাংলাদেশের বিপক্ষে ড্র করেও নেমে গেছে ১৪৬তম স্থানে। একই গ্রুপের সিঙ্গাপুর অবশ্য ভারতকে হারিয়ে তিন ধাপ উপরে উঠে ১৫৫তম অবস্থানে।

বাংলাদেশের জন্য যদিও এই এক ধাপ অগ্রগতি খুব বড় পরিবর্তন নয়, তবে হংকংয়ের বিপক্ষে সেই এক পয়েন্টই দেখিয়েছে— হামজা-জামালরা ধীরে ধীরে হলেও হয়তো এগোচ্ছে সঠিক পথে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেনায় লিপ্ত ব্যক্তির তাওবা কবুল হয় কি?

ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ ঘোষণা ট্রাম্পের

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

আশ্বিন মাসে কুকুরে বেশি কামড়ালেও ভ্যাকসিনের অভাব হবে না : স্বাস্থ্যমন্ত্রী

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী কারাগারে

 স্কুলছাত্রীদের মাসিক স্বাস্থ্য সুরক্ষায় শুরু হলো ‘গোল ফর গুড’ ক্যাম্পেইন

পুশইন ঘিরে সীমান্তে উত্তেজনা, মুখোমুখি বিজিবি-বিএসএফ

ইরান আলোচনায় দেরি করেছে, এখন তাদের ‘মূল্য চুকাতে হবে’ : ট্রাম্প

নজর কাড়ছে ১২০০ হাত লম্বা আর্জেন্টিনার পতাকা 

৩০ বছর পর কবর থেকে তোলা হচ্ছে সালমান শাহ’র মরদেহ

১০

কমলো হার্টের রিংয়ের দাম

১১

জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী / সেমিফাইনালে ছিটকে পড়বে আর্জেন্টিনা, বিশ্বকাপ জিতবে ফ্রান্স

১২

কোন বয়সে মানুষ সবচেয়ে সুখী থাকে? জানাল গবেষণা

১৩

জার্মানির সাড়ে ৭ কিলোমিটার পতাকা বানালেন কৃষক

১৪

বিশ্বকাপ শুরুর আগের দিন বিক্ষোভে উত্তাল মেক্সিকো

১৫

একে অপরের বিরুদ্ধে মামলা করে স্বামী-স্ত্রী দুজনই কারাগারে

১৬

চাঁপাইনবাবগঞ্জে তুমুল সংঘর্ষ, নিহত ১

১৭

 বিশ্বকাপের গান গাইলেন বিজয় মামুন

১৮

মারা গেলেন নাট্যশিল্পী আবুল হাসনাত প্রদীপ

১৯

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

২০
X