স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১০:১৯ এএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানির হামলায় নিহত ৩ ক্রিকেটারের নাম প্রকাশ করল আফগান ক্রিকেট বোর্ড

আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ‍ছবি : সংগৃহীত
আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ‍ছবি : সংগৃহীত

বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত পাকিস্তান-আফগানিস্তান সম্পর্ক। গত ৯ অক্টোবর কাবুলে পাকিস্তানের হামলা চালানোর পর পাল্টা জবাব দিয়েছিল আফগানিস্তান। সেই থেকে দুই দেশের এই হামলা পাল্টা হামলা চলছে। শুক্রবার (১৭ অক্টোবর) পাকতিকা প্রদেশের উরগন জেলায় বিমান হামলা চালায় পাকিস্তান। আফগানিস্তানের দাবি, এতে তাদের ৩ ক্রিকেটারসহ মোট ৮ জন নিহত হয়েছেন। আহত অন্তত ৭ জন।

এই ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে নিহত তিন ক্রিকেটার পরিচয় প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এক বিবৃতিতে তারা লেখে, আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) পাকতিকা প্রদেশের উরগন জেলার তরুণ ক্রিকেটারদের ওপর পাকিস্তানি শাসকগোষ্ঠীর কাপুরুষোচিত হামলায় শহীদ হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।

তারা আরও লেখে, এই হৃদয়বিদারক ঘটনায় উরগন জেলার তিনজন ক্রিকেটার কাবির, সিবগাতুল্লাহ, হারুনসহ আরও পাঁচজন নিহত এবং সাতজন গুরুতর আহত হন। নিহত ক্রিকেটাররা পাকতিকা প্রদেশের রাজধানী শারানায় একটি প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নিতে গিয়েছিলেন। খেলা শেষে নিজ গ্রামে ফেরার পর তারা এই বর্বর হামলার ‍শিকার হন। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) উরগনের শহীদ ক্রিকেটারদের মর্মান্তিক মৃত্যুকে দেশের ক্রীড়াঙ্গন, ক্রীড়াবিদ ও ক্রিকেট পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচনা করছে।

বিবৃতিতে দেশটির ক্রিকেট বোর্ড আরও লেখে, এসিবি শহীদদের শোকসন্তপ্ত পরিবার এবং পাকতিকা প্রদেশের সর্বস্তরের জনগণের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করছে। এই বর্বর ঘটনার পরিপ্রেক্ষিতে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ড আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ (যেখানে পাকিস্তান অংশগ্রহণকারী দল) থেকে নিজেদের প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। এ সিরিজটি আগামী নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই সিদ্ধান্ত আফগানিস্তানের জাতীয় মর্যাদা, মানবিকতা এবং ক্রীড়াঙ্গনের নৈতিক মূল্যবোধ রক্ষার এক প্রতীক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

১০

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

১১

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

১২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

১৩

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

১৪

বাস খাদে পড়ে নিহত ৪

১৫

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

১৬

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

১৭

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

১৮

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

১৯

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

২০
X