কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০২:১৮ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

সারা দেশে ডিম-মুরগি উৎপাদন বন্ধের হুঁশিয়ারি 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সারা দেশে ডিম-মুরগি উৎপাদন বন্ধের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। অযৌক্তিকভাবে ফিড, মুরগির বাচ্চা ও মেডিসিনের দাম বাড়ানোর প্রতিবাদে এই হুঁশিয়ারি দেয় সংগঠনটি।

শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা।

৭ দফা দাবি জানিয়ে বিপিএর সভাপতি সুমন হাওলাদার বলেন, সরকার আমাদের দাবি মেনে না নিলে আমরা প্রান্তিত খামারিরা খামার বন্ধ রাখতে বাধ্য হব এবং ডিম-মুরগির উৎপাদন স্থগিত করা হবে। সরকার যতদিন আমাদের দাবি মেনে না নেবে, ততদিন আমাদের অবরোধ চলবে।

তিনি বলেন, দেশের ডিম ও মুরগির প্রায় ৮০ শতাংশ উৎপাদন করেন প্রান্তিক খামারিরা। কিন্তু এই খাতের নীতিনির্ধারণ বা সিদ্ধান্ত গ্রহণে তাদের কোনো অংশগ্রহণ নেই। কয়েকটি বড় কোম্পানি নিজেদের স্বার্থে সিদ্ধান্ত নিয়ে প্রান্তিক খামারিদের ওপর চাপ সৃষ্টি করছে। এর ফলে গত কয়েক বছরে অসংখ্য প্রান্তিক খামারি বাধ্য হয়ে খামার বন্ধ করে দিয়েছেন।

তিনি আরও বলেন, আমাদের প্রতিবেশী দেশ ভারতে বর্তমানে একটি ডিম বিক্রি হচ্ছে ৫ টাকায় এবং মুরগি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। অথচ বাংলাদেশে ডিমের দাম ১০ টাকা এবং মুরগির দাম ১৫০ থেকে ১৬৫ টাকা। আমরা কেন কম দামে বিক্রি করতে পারছি না- এর পেছনে মূলত কয়েকটি কোম্পানির স্বার্থ জড়িত এবং সরকারের কার্যকর নজরদারির অভাব রয়েছে।

বিপিএ সভাপতি আরও বলেন, ২০২৩ সালে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে প্রতি কেজি ফিডের দাম স্বাভাবিক মূল্যের চেয়ে ১৫ থেকে ২০ টাকা বেশি নেওয়া হচ্ছে। ফিডের এই অতিরিক্ত মূল্যই আমাদের খরচ বাড়িয়ে দিচ্ছে। ফলে একটি বিক্রয়যোগ্য ব্রয়লার মুরগি উৎপাদনে খরচ পড়ে ১৫০ থেকে ১৬৫ টাকা পর্যন্ত। কিন্তু বাস্তবে প্রান্তিক খামারিদের লোকসান গুনে ১৩০ থেকে ১৪০ টাকার মধ্যেই মুরগি বিক্রি করতে হচ্ছে।

সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক ইলিয়াস খন্দকার লিখিত বক্তব্যে সাত দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- ১. করপোরেট সিন্ডিকেট ভেঙে ফিড, মুরগির বাচ্চা, ওষুধ ও ভ্যাকসিনের দাম সরকার নির্ধারণ করবে। ২. অবিলম্বে কর্পোরেট প্রভাবমুক্ত, ন্যায্য ও স্বচ্ছ বাজার ব্যবস্থা গড়ে তুলতে হবে। ৩. প্রান্তিক খামারিদের সংগঠনের প্রতিনিধিদের নীতিনির্ধারণী পর্যায়ে অন্তর্ভুক্ত করতে হবে। ৪. ফিড, বাচ্চা ও ওষুধের বাজারে নিয়মিত অডিট ব্যবস্থার প্রয়োগ নিশ্চিত করতে হবে। ৫. উৎপাদন খরচের সঙ্গে ১০ শতাংশ মুনাফা যুক্ত করে ডিম ও মুরগির ন্যায্য মূল্য নির্ধারণ করতে হবে। ৬. ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য প্রণোদনা, সহজ শর্তে জামানতবিহীন ঋণ এবং ভর্তুকির ব্যবস্থা করতে হবে। ৭. দুর্নীতিগ্রস্ত ও কর্পোরেটপন্থি কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অঝোরে কাঁদছিলেন সেই শিশুর বাবা, চোখ বন্ধ করে রেখেছিলেন স্বপ্না

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

১০

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১১

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১২

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১৩

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১৪

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৫

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৬

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৭

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৮

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৯

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

২০
X