জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০১:১৩ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

‘কালবেলা নির্ভরযোগ্য গণমাধ্যমের প্রতীক’

জামালপুরে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। ছবি : কালবেলা
জামালপুরে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। ছবি : কালবেলা

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন বলেছেন, কালবেলা নির্ভরযোগ্য গণমাধ্যমের প্রতীক হয়ে উঠেছে। দ্রুত সময়ে গণমানুষের আস্থা অর্জন করছে গণমাধ্যমটি। কালবেলার সংবাদকে সংগত কারণেই আমরা গুরুত্ব দিয়ে থাকি, আজও একটি খবর শোনার পর সহকর্মীকে জিজ্ঞেস করেছি এটা কোন মিডিয়ার খবর? যখন শুনলাম কালবেলায় প্রকাশিত হয়েছে খবরটি, তখন তা বিশ্বাস করেছি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে জামালপুর প্রেস ক্লাব মিলনায়তনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় এসব কথা বলেন তিনি।

ইয়াহিয়া আল মামুন বলেন, কালবেলা নির্ভরযোগ্য গণমাধ্যমের প্রতীক হয়ে উঠেছে। কালবেলা জন্মলগ্ন থেকে যেভাবে কাজ করে যাচ্ছে, এভাবেই তারা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাক এমনটাই প্রত্যাশা।

জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার বলেন, কালবেলার যাত্রাপথে তারা তাদের পেশাদারি দক্ষতার মাধ্যমে গণমানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এত অল্প সময়ে কোনো গণমাধ্যম এত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তা কালবেলাকে না দেখলে বোঝা যেত না।

জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেস আলী মামুন কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বলেন, আমরা গণঅভ্যুত্থানে কালবেলার ভূমিকা দেখেছি। কালবেলা অতি অল্প সময়ে মানুষের আস্থা অর্জন করতে পেরেছে। সামনের দিনগুলোতে কালবেলা আরও ভালো কিছু করুক।

তিনি বলেন, আরও স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দায়িত্বশীলতা নিশ্চিত করে পেশাদারিত্বের সঙ্গে কালবেলা এগিয়ে যাক।

এ সময় আরও বক্তব্য দেন জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আহমেদ খান, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুস সাকিব।

কালবেলার জামালপুর জেলা প্রতিনিধি মশিউর রহমান স্বাগত বক্তব্য রাখেন।

জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংবাদিক কাফি পারভেজ, সাংবাদিক মোস্তফা মঞ্জুসহ অন্যরা।

এ সময় কালবেলার উপজেলা প্রতিনিধিসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X