স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০১:০৮ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০১:২২ পিএম
অনলাইন সংস্করণ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখে নিন চূড়ান্ত একাদশ

ব্যাটিংয়ে বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত
ব্যাটিংয়ে বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে ওয়ানডেতে অভিষেক হয়েছে মাহিদুল ইসলামের। মাঠে তাকে ক্যাপ পরিয়ে দেন সাইফ হাসান। এর আগে জাতীয় দলের হয়ে একটি টেস্ট খেলেছেন মাহিদুল।

শনিবার (১৮ অক্টোবর) টস হেরে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, ‘আমরাও ব্যাটিং করতে চেয়েছিলাম। এটা আমাদের হোম গ্রাউন্ড, আর আমরা এই উইকেটে আত্মবিশ্বাসী। আমরা অনেক কিছু নিয়ে কথা বলি, কিন্তু এটা নতুন ম্যাচ। আমি আশা করি, সবাই নিজের ভূমিকা বুঝে ইতিবাচকভাবে নেবে। কখনও খারাপ পারফরম্যান্স হতে পারে, কিন্তু আমরা সবাই একমত—এটা নতুন দিন, সবাই যেন আরও ভালো করে। আমাদের দলে দুইজন পেসার, তিনজন স্পিনার এবং সাতজন ব্যাটার আছে। ’

পরিসংখ্যানে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টাইগারদের বিপক্ষে বেশি ম্যাচ জিতেছে সফরকারী উইন্ডিজ। এই ভেন্যুতে ১০টি ম্যাচের ছয়টিতে জিতেছে তারা, আর বাংলাদেশ জিতেছে চারটিতে। ২০১১ বিশ্বকাপের এক ম্যাচে এই মাঠেই পাকিস্তানের বিপক্ষে হেরেছিল ক্যারিবীয়রা।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন, সাইফ হাসান, নুরুল হাসান, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, মাহিদুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ আমি মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি

রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম

বিপদ সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যেই প্রত্যাহার সৌদি আরবের

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাহাঙ্গীর আলম

আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী

বয়স জালিয়াতি করে বিয়ের চেষ্টা, বন্ধ করল প্রশাসন

রাজনৈতিক উত্তাপ নেই / সাহাবুদ্দিনের পদত্যাগ: পাবনার পরিবেশ পুরোপুরি স্বাভাবিক

চাঁদা না পেয়ে ৪ জনকে কুপিয়ে জখম

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, প্রশ্নফাঁস রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস

কারও কথায় কান দেবেন না, বিএনপি আপনাদের নিরাপত্তা দেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১০

চট্টগ্রামে জমে উঠছে মেয়র নির্বাচন, মাঠে সম্ভাব্য প্রার্থীরা

১১

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি, নিজেদের সিদ্ধান্ত জানাল অলিম্পিক কমিটি

১২

মার্কিন গোয়েন্দাদের দাবি / মোজতবা খামেনি পরমাণু বোমা বানাতে বেশি আগ্রহী

১৩

‘বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা ও গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে’

১৪

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

১৫

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

১৬

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

১৭

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৮

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

১৯

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

২০
X