কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০৮:২২ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ
জুলাই সনদ স্বাক্ষর

এনসিপির অনুপস্থিতি নিয়ে যা বললেন আসিফ নজরুল

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আসিফ নজরুল। ছবি: সংগৃহীত
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

ঐতিহাসিক জুলাই সনদে স্বাক্ষর করেছে বিভিন্ন রাজনৈতিক দল। তবে এতে অংশ নেয়নি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির অনুপস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপি থাকলে অনেক বেশি ভালো লাগতো।

শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ প্রতিক্রিয়া জানান।

আসিফ নজরুল বলেন, কয়েক মাস ও সপ্তাহ ধরে আলোচনা চালানোর পর আজ একটি বৃহৎ অনুষ্ঠানের মাধ্যমে জুলাই সনদের বিষয়বস্তু চূড়ান্ত করা হয়েছে। এ অনুষ্ঠানে এনসিপি ও জুলাই অভ্যুত্থান সংশ্লিষ্টরা উপস্থিত থাকলে আমার আরও ভালো লাগত।

তিনি বলেন, যেহেতু ঐকমত্য কমিশন আরও ১৫ দিন সক্রিয় থাকবে, তাই চাইলে তারা পরে গিয়েও সনদে স্বাক্ষর করতে পারবেন। সবাই মিলে একসাথে এটি করলে উদ্যোগটি আরও শক্তিশালী হতো।

এদিকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে এর প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি এ অনুষ্ঠানকে ‘জাতীয় ঐক্য’ নয় বলে উল্লেখ করেছেন। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, শুধু কয়েকটা রাজনৈতিক দল এক টেবিলে বসলে জাতীয় ঐক্য হয়ে যায় বলে আমাদের দেশের কিছু মানুষের ধারণা। আজকেও জুলাই সনদ নামে একটা সনদে কিছু রাজনৈতিক দল একত্র হয়ে স্বাক্ষর করবে। তারা এটিকে জাতীয় ঐক্য নামে আখ্যা দিতে চায়। এটা কোনো ঐক্য নয় বলে আমরা মনে করি।

এর আগে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না বলে জানায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত দেড়টায় এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, যেহেতু এ স্বাক্ষর অনুষ্ঠানের মধ্য দিয়ে আইনি ভিত্তি অর্জন হবে না, এটা কেবল আনুষ্ঠানিকতা। আমরা বহুবার আইনি ভিত্তির কথা বলেছি। তাই এখানে অংশ নিচ্ছি না। মুশফিক উস সালেহীন বলেন, তবে ঐকমত্য কমিশন যেহেতু সময় বৃদ্ধি করেছে। আমরা সেখানে অংশগ্রহণ করে আমাদের অবস্থান তুলে ধরব। দাবি পূরণ হলে পরবর্তীতে স্বাক্ষর করব।

এদিকে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানস্থলে সনদে স্বাক্ষর করেন তারা। জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে আয়োজিত জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানে ২৫টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা স্বাক্ষর করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X