মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ০৯:৩৬ এএম
প্রিন্ট সংস্করণ

অবশেষে নারী ক্রিকেট ‘সেফগার্ড’

অবশেষে নারী ক্রিকেট ‘সেফগার্ড’

দেশের ক্রীড়াঙ্গনে চলছে চরম অস্থিরতা। নারী ক্রিকেটারদের একের পর এক যৌন হয়রানির অভিযোগ নাড়িয়ে দিচ্ছে পুরো ক্রীড়াঙ্গনকে। প্রশ্ন উঠেছে, নারীদের সুরক্ষা নিশ্চিতে ‘সেফগার্ড’ পরিচালনা করার। দেশের ফুটবলে দীর্ঘদিন ধরে সেফগার্ড চালু থাকলেও ছিল না ক্রিকেটে। অবশেষে নারী ক্রিকেটারদের সুরক্ষা নিশ্চিতে সেফগার্ড প্রোগ্রাম শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল প্রথমবার নারী ক্রিকেটারদের নিয়ে হয়েছিল সেফগার্ড সেমিনার। সেখানে জাতীয় দল ও তার আশপাশের বিভিন্ন পর্যায়ের ক্রিকেটারদের উপস্থিতির দেখা মিলে।

প্রথমবার সেফগার্ড সেমিনারে যোগ দেওয়ার অভিজ্ঞতা তুলে ধরে স্পিনার রাবেয়া খান কালবেলাকে বলেন, ‘আসলে প্রত্যেক পর্যায়ে ছেলে কিংবা মেয়ে সবার এই সেমিনারটা করা উচিত। কারণ, এখানে বেশ কিছুদিন ধরে আমাদের ভেতর অনেক ঘটনা ঘটে আসছে; এটাকে একটা স্পর্শকাতর বিষয় বলা যায়। ওগুলো নিয়ে আলোচনা হয়েছে যে, কীভাবে একটা ছেলে বা মেয়ে এসব থেকে বের হতে পারে, আইনগত লড়াই করা যায়। নিজেকে শক্ত রাখা যায়—এসব আলোচনা হয়েছে।’

ক্রিকেটারদের ব্যক্তিগত সুরক্ষার জন্য এ ধরনের সেমিনার সব সময় পরিচালনা করা প্রয়োজন বলে মনে করেন অভিজ্ঞ ব্যাটার ফারজানা হক পিঙ্কিও, ‘প্রত্যেক জায়গায় এ রকম সেক্টরে নারীদের জন্য একটা অফিস থাকা উচিত। যেখানে সবাই সবার নিজেদের মতামত দিতে পারে। জিনিসটা এখন থেকে চালু হচ্ছে, এ জিনিসটার সতর্কতা সবার মধ্যে থাকবে। আপনি যখন একটা জায়গায় থাকবেন, তখন সেখানে নেতিবাচক কিছু থাকলেও আপনার মনে হবে যে, না এখানে এমন একটা জিনিস (অফিস) আছে, যেখানে বলা যাবে। এটা আমি মনে করি সঠিক সিদ্ধান্ত, একটু দেরিতে শুরু হয়েছে।’ নারী ক্রিকেটে প্রজন্মের পর প্রজন্ম এই সেফগার্ড থেকে সুরক্ষা পাবে বলেও অভিমত ব্যক্ত করেন তিনি, ‘আমার মনে হয় একটা প্রজন্মের জন্য… নারী ক্রিকেট যতদিন থাকবে, আমার মনে হয় এটা ধারাবাহিকভাবে চলতে পারলে পরিবেশটা নিয়ন্ত্রণে থাকবে।’

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১০

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১১

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১২

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৩

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৪

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৫

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৬

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৭

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১৯

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

২০
X