কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ০১:২৪ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ০৪:২০ পিএম
অনলাইন সংস্করণ

আফটারশক হতে পারে কি না জানালেন আবহাওয়াবিদ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। এ সময় রাজধানীতে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, আপাতত এই ভূমিকম্পের আফটারশকের কোনো সম্ভাবনা পাওয়া যায়নি।

তিনি বলেন, অনুভূত হওয়া ভূমিকম্পটি মধ্যম বা মডারেট মাত্রার, যার শক্তি খুব বেশি নয়, কিন্তু স্পষ্টভাবে অনুভূত হয়। সাধারণত এই ধরনের ভূমিকম্প রিখটার স্কেলে ৪.৫ থেকে ৬.০ মাত্রার মধ্যে হয়।

তিনি আরও বলেন, এই ধরনের ভূমিকম্পে মাটির কাঁপা স্পষ্টভাবে অনুভূত হয়, বাড়ির মধ্যে আসবাবপত্র বা হালকা বস্তু নড়তে পারে, তবে সাধারণত বড় ধরনের ধ্বংস বা প্রাণহানি ঘটে না।

আবহাওয়াবিদ জানান, মাঝারি মাত্রার ভূমিকম্পে কিছু সময় আফটারশকের সম্ভাবনা থাকে, তবে সব সময় তা তীব্র হয় না। সহজভাবে বলতে গেলে, এটি হলো না খুব দুর্বল, না খুব শক্তিশালী— মাঝারি ধরনের ভূমিকম্প, যা স্থানীয় মানুষজনের মধ্যে কেঁপে ওঠার অনুভূতি সৃষ্টি করতে পারে।

এর আগে, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস), ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭, আর কেন্দ্রস্থল ঘোড়াশালের নিকটবর্তী এলাকা।

এদিকে ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X