ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ১১:৫৩ এএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ১২:২০ পিএম
অনলাইন সংস্করণ
যৌন হয়রানির ঘটনায় নিরাপত্তা প্রার্থনা

ক্রীড়া উপদেষ্টাকে এক শুটারের খোলা চিঠি

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ক্রীড়াঙ্গনে যৌন নিপীড়নের ঘটনায় কার্যকর পদক্ষেপ নিতে যুব ও ক্রীড়া উপদেষ্টাকে ‘ভাই’ সম্বোধন করে বোনদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে খোলা চিঠি লিখেছেন সময়ের অন্যতম সেরা শুটার কামরুন নাহার কলি।

বিভিন্ন ক্রীড়া ডিসিপ্লিনে যৌন নিপীড়ন সংক্রান্ত বিষয়ে জল অনেক দূর গড়িয়েছে। এ নিয়ে সভা, সেমিনার হচ্ছে। প্রতিবাদী হয়ে উঠছেন সাবেক ও বর্তমান ক্রীড়াবিদরা। শুটিং ফেডারেশনে এমন এক ঘটনা খতিয়ে দেখতে বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। এ অবস্থায় হয়রানি রোধে আবেগঘন চিঠি খোলা লিখলেন সময়ের অন্যতম সেরা শুটার কামরুন নাহার কলি।

‘উপদেষ্টার কাছে নয়, ভাইয়ের কাছে একটি খোলা চিঠি’—শিরোনামে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ট্যাগ করে কামরুন নাহার কলি লিখেছেন, ‘ভাইয়া, আপনি যেদিন ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিলেন, সেই দিনটার কথা এখনো মনে আছে। খিচুড়ি রান্না করে সবাইকে খাইয়ে দিনটা সেলিব্রেট করেছিলাম। বড় গলায় বলেছিলাম—আমাদের মুরাদনগরের ছেলে এসেছে, এবার উন্নতি হবেই।’ আরও লেখা হয়েছে, ‘প্রতিবাদ করতে তো আপনারাই শিখিয়েছেন, আপনি শিখিয়েছেন। আজ আপনার বোনরা প্রতিবাদ করছে—আমাদের পাশে দাঁড়ান।’

কামরুন নাহার কলি খোলা চিঠিতে আরও লেখেন, ‘মেয়েদের নিরাপত্তা নিয়ে দেশের মানুষ রাস্তায়, অনলাইনে, মিটিংয়ে—সব জায়গায় কথা বলছে। কারণ আর চুপ করে থাকা যায় না। খেলাধুলার মাঠে যেখানে স্বপ্ন গড়ে ওঠার কথা, সেখানে এখন ভর করছে মানসিক নির্যাতন, ক্ষমতার অপব্যবহার আর যৌন হয়রানির ভয়। কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় হলো—যে সময়টায় আমাদের পাশে দাঁড়ানোর কথা ছিল, সেই সময়টায় আপনি নীরব। এই নীরবতা আমাদের হৃদয় ভেঙে দিচ্ছে। এই নীরবতা আমাদের নিরাপত্তাহীনতা বাড়িয়ে দিচ্ছে। এই নীরবতা অত্যাচারীদের শক্তিশালী করছে, যারা আপনার নাম ভাঙিয়ে দুর্নীতি করছে। আপনার বোনদের সম্মান ও স্বপ্ন ধ্বংস করে দিচ্ছে।’

পোস্টের শেষদিকে লেখা হয়েছে, ‘আপনি আমাদের পাশে দাঁড়াবেন, নাকি দুর্বল কণ্ঠগুলোকে আবার নিস্তব্ধ করে দেবেন? আমরা নিরাপত্তা চাই। আমরা সম্মান চাই। এই লড়াইয়ে আপনার সমর্থন আমাদের জন্য সবচেয়ে বড় শক্তি হতে পারে। দয়া করে নীরব থাকবেন না। নীরবতা মানে সম্মতি নয় ভাইয়া। ন্যায়বিচারের দরকার আজ, এখনই।’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X