কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ০২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩০ সন্ত্রাসী নিহত

সীমান্তে পাকিস্তানের সেনারা। ছবি : সংগৃহীত
সীমান্তে পাকিস্তানের সেনারা। ছবি : সংগৃহীত

পাকিস্তানে অভিযান জোরদার করেছে নিরাপত্তা বাহিনী। এ অভিযানে অন্তত ৩০০ সন্ত্রাসী নিহত হয়েছেন। আফগান সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান চালানো হয়েছে। গত সপ্তাহে ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত হওয়ার পর এ অভিযান জোরদার করা হয়।

শুক্রবার (২১ নভেম্বর) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বরাতে ডেইলি সাবাহর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, নিহতরা তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) বা এর সহযোগী সংগঠনের সদস্য। ভারতের বিরুদ্ধে এসব সন্ত্রাসীকে সমর্থন দেওয়ার অভিযোগ করেছে পাকিস্তান।

দেশটিতে গত বুধবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররম জেলায় পরিচালিত অভিযানে ২৩ সন্ত্রাসী নিহত হয়। সেনাবাহিনী জানায়, সন্ত্রাসীদের আস্তানায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

পরবর্তীতে জারি করা আরেক বিবৃতিতে বলা হয়, মহমান্দ, লাক্কি মারওয়াত ও ট্যাংক জেলায় ১৮–১৯ নভেম্বর তিনটি পৃথক অভিযানে আরও ৭ সন্ত্রাসীকে হত্যা করা হয়।

সেনাবাহিনী জানিয়েছে, বিদেশি শক্তির মদদে পরিচালিত সন্ত্রাসবাদ নির্মূলে পাকিস্তান পূর্ণ গতিতে অভিযান চালিয়ে যাবে।

ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে কাবুল সরকার পাকিস্তানি তালেবানসহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে। গত সপ্তাহের আদালতপ্রাঙ্গণে আত্মঘাতী হামলাটিও আফগানিস্তান থেকে পরিকল্পনা করা হয়েছিল বলে দাবি করে পাকিস্তান। ওই হামলায় ১২ জন নিহত এবং বহু মানুষ আহত হয়। হামলার দায় স্বীকার করেছে টিটিপির একটি দল।

সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তান ভারতের বিরুদ্ধেও সন্ত্রাসীদের সমর্থন দেওয়ার অভিযোগ বাড়িয়েছে, যদিও ভারত ও আফগানিস্তান উভয় দেশই এসব অভিযোগ অস্বীকার করে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক সাম্প্রতিক সময়ে তীব্রভাবে অবনতি হয়েছে। গত মাসে সীমান্তে ভয়াবহ সংঘর্ষে উভয়পক্ষ মিলে ৭০ জনের বেশি নিহত হয় এবং সপ্তাহব্যাপী উত্তেজনার পর সীমান্তও বন্ধ হয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

১০

আবাসিক হোটেলের দরজা ভেঙে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১১

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

১২

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১৩

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উদযাপন / মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

১৪

প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু 

১৫

বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

১৬

ব্রাজিলের আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল যুবকের

১৭

সতীর্থদের দামি উপহার দেন রোনালদো, কেন জানেন?

১৮

ভারতে ৬ মাসের সন্তানকে নিয়ে ষষ্ঠ তলা থেকে নারীর লাফ

১৯

‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী

২০
X