স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ০৫:১৭ এএম
প্রিন্ট সংস্করণ

গাজা ইস্যুতে চুক্তি বাতিল ডাচ ফুটবলার

গাজা ইস্যুতে চুক্তি বাতিল ডাচ ফুটবলার

গাজা গণহত্যা ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় জার্মান ক্লাব মেইনজ সাময়িক বহিষ্কার করেছিল উইঙ্গার আনোয়ার এল গাজিকে। বহিস্কারাদেশ প্রত্যাহারের পর আরেক পোস্টের কারণে এ ডাচ ফুটবলারের সঙ্গে চুক্তি বাতিল করেছে ক্লাব। তাতে অবশ্য বিচলিত নন এল গাজি, সত্যর পক্ষে শক্ত অবস্থানের ঘোষণা দিয়েছেন এ ফুটবলার।

‘আমি নিজের অবস্থানের জন্য মোটেও অনুতপ্ত নই। মোটেও অনুশোচনা করছি না। আমি যা লিখেছি, তা মনেপ্রাণে ধারণ করি। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি নিপীড়িতদের পক্ষে থাকব’— নিজের অবস্থান সম্পর্কে বলছিলেন আনোয়ার এল গাজি। মেইনজ চুক্তি বাতিল করার পর মোটেও বিচলিত নন ২৮ বছর বয়সী সাবেক আয়াক্স উইঙ্গার। এ সম্পর্কে তিনি বলেছেন, ‘গাজার নিরপরাধ ও অরক্ষিত মানুষের ওপর যে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে, সে তুলনায় আমার জীবিকার ক্ষতি কিছুই নয়।’ এদিকে সোশ্যাল মিডিয়ায় আনোয়ার এল গাজি এ-সংক্রান্ত পোস্টে লিখেছেন, ‘সত্যর পক্ষে দাঁড়ান। সেটা একা হলেও দাঁড়ানো উচিত।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১০

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১১

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১২

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

১৩

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

১৪

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

১৫

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

১৬

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন আর্জেন্টাইন ডিফেন্ডার

১৭

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

১৮

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

১৯

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

২০
X